সালমানের খালাস এবং বর্তমান বিচারব্যবস্থা অবস্থা।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার ঘটনায় হাইকোর্ট থেকে সালমান খান খালাস পায়। ঘটনাটাকে একটু উল্টোভাবে চিন্তা করুন। সালমান খানের বাবাকে গাড়ি চাপা দিয়ে কেউ মেরে ফেললো? তাহলে কি ঐ ব্যক্তি আজ খালাস পেত? ওই ঘটনায় নিহত নূর উল্লাহ খানের ছেলে ফিরোজ শেখ প্রশ্ন তুলে বলেছেন, ‘অভিনেতা সালমান খান যদি নির্দোষ হয়ে থাকেন তবে কে তাঁর বাবাকে হত্যা করল।’ তিনি বলেন, ‘১৩ বছর পরেও আমার প্রশ্ন হলো, কে আমার বাবার হত্যাকারী। আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই?’ এই প্রশ্নটা শোনার পর আমার কেমন জানি লাগতেছে?। বারবার একটা প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করতেছে? ভারতের ১২৫ কোটি মানুষ কি পারবে এই প্রশ্নের উত্তর দিতে " কে তার বাবার হত্যাকারী? "
আমাদের দেশের বিচার ব্যবস্থারও আজ একই অবস্থা। ত্বকীর হত্যার বিচার আর রাজন হত্যার বিচারকে তুলনা করুন। রাজন হহত্যাকারী বিচার কত দ্রুত হয়েছে? কারণ হত্যাকারীর কেউই সালমান খানের মতো ক্ষমতাধর নয়।তাই দ্রুত বিদেশ থেকে নিয়ে এনে ফাঁসির রায়ও দিয়ে দিছে আদালত। অথচ কত ফাঁসির আসামী দেশে প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে।
আজ আমরা এক সময়ে বসবাস করছি, যেখানে একই সাথে দুই ধরনের বিচার ব্যবস্থা সমান্তরালে চলতেছে। একটা ক্ষমতাধরদের জন্য আরেকটা ক্ষমতাহীনদের জন্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।
সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।
আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।
ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।
আমি এমন এক জায়গায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন