কবিতাঃ তোমায় ভালবাসা
--------------------
কিছু শব্দ, কিছু বাক্যের সম্পর্ক
কমিয়ে দেয় দুরত্বের সীমানা।
কিছু শব্দ, কিছু বাক্যের রূঢ়তা
নিমেষেই করে ভালবাসা হাওয়া।
কিছু স্বপ্ন, হারায় ভালবাসার বন্যায়
কিছু কথা থাকে, মনের গভীরে গাঁথা।
কিছু পাওয়া, হবে না জেনেও চাওয়া
চাইনা বলেও দিনশষে পাওয়া
সৃষ্টির রহস্য রয়েছে জেনেও কাঁদা
ভুলে থেকে, পুনরায় ভুল করা
আসবে না, জেনেও পাওয়ার আকুলতা
দিনশেষে তোমায় ভালবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



