তুমি হয়ত ফিরে যাবে
দূর অম্বরে নক্ষত্র হয়ে,
অসীম মৃত্তিকায় মিশে যাবে
প্রকৃতির খেলায় মেতে।
রেখে যাবে, যে স্মৃতি রেখা
প্রেয়শীর তরে, প্রিয়জন হয়ে
আলিঙ্গন করেছিলে যারে
ভালোবেসে একসাথে হেঁটে ছিলে
যে দলছুটদের হয়ে
সিগারেটের ধোঁয়ায় একাকার রুমে
বসেছিলে যার সাথে
অসীম নির্ভরতায়।
বল তার,তাদের কি হবে?
----------------------------
কাপগুলো পুরানো হবে
চশমাটা ঘোলাটে,
হাতগুলো নুয়ে যাবে
পিঠটা হবে কুঁজে।
তবুও যখন হেঁটে যাবে কভু
ধানখেতে আইল ধরে
শীতের সকালে ভাপাপিঠার তরে
একদা আমি তুমি মনে পড়বো
অতৃপ্ত খিদে নিয়ে
ঝাপসা ঝাপসা স্মৃতিরেখা আর
অসীম হাহাকার
অফুরন্ত না বলা কথা নিয়ে
বল তারা বাঁচবে কিভাবে?
( আবার পড়ুন, তুমি=আত্মা,
তারা/তাদের = জীবিত স্বজন)
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



