ভোট একটি নাগরিক অধিকার। অধিকার মানে, একজন নাগরিক হিসেবে আপনি এটাকে যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করতে পারেন। এটাকে আপনি সুপাত্রেও দিতে পারে কিংবা কুপাত্রে । ব্যবহার করতে ইচ্ছে না হলে পেন্ডুলামেরর মতো করে ঘুরাতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ভোট কি শুধু ব্যবহারিক অধিকার নাকি অন্য অর্থও রয়েছে। গভীর ভাবে ভাবলে দেখা যায়, ভোট একধরনের প্রতিবাদও। ভোট যেমন জনপ্রতিনিধিদের ভালো কাজের প্রতি সমর্থনের প্রতীকি মাধ্যম তেমনি জনপ্রতিনিধিদের অন্যায়, অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে একধরনের প্রতিবাদের ভাষাও। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কি সবসময়ে প্রতিবাদ করতে পারি বা ভোটের পদ্ধতি কি সে সুযোগ রেখেছে? যেমন যদি একই আসনের দুইজন বা ততোধিক প্রতিনিধি সকলে দুর্নীতিবাজ, ঘুষখোর, অত্যাচরি হয় তবে আমি আমার ভোটাধিকারের মাধ্যমে কিভাবে প্রতিবাদ করবো? ব্যালট পেপারে কি সেই সুযোগ রয়েছে? নেই। তার মানে অত্যাচারি, ঘুষখোর, জনপ্রিয়হীন, দুর্নীতিবাজ কাউকে আমাকে বেছে নিতে হবে। এটা কি নাগরিক অধিকার পরিপন্থী নহে। শেষকথা দাঁড়াচ্ছে, দলগুলো আমাদেরকে তাদের পছন্দের প্রার্থীদেরই সুযোগ দিচ্ছে এবং আমাদেরকে সেখান থেকে কাউকে বেছে নিতে বলছে যদিও প্রার্থীরা দুর্নীতিবাজ, ঘুষখোর, ইয়াবা ব্যবসায়ী। অর্থাৎ নাগরিকদের পছন্দের কিংবা এদের বিরুদ্ধে প্রতিবাদের কোন সুযোগ আপাতত ব্যালট পেপারে নাই। তাই আমি ব্যালট পেপারে "না ভোট" নামক একটা প্রতীকি প্রতিবাদের সুযোগ চাই। এতে সকলেরই সুবিধা। দলগুলোও বুঝতে পারবে প্রার্থীদের মাঠপর্যায়ের জনপ্রিয়তা। এবং সকল প্রার্থীদের পাওয়া ভোটের চেয়ে "না ভোট" বেশি হলে ঐসকল প্রার্থীদের আজীবন প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষনা করা হবে। এতে দেখা যাবে নতুন নতুন জনপ্রতিনিধি সৃষ্টি হবে এবং প্রতিবাদের সুযোগ থাকায় জনপ্রতিনিধিরাও তাদের অন্যায় অত্যাচারের ব্যপারে সচেতন হবে।
আলোচিত ব্লগ
চিকিৎসকের অবহেলা

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।