somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবরার হত্যাকান্ডঃ এদের কাছ থেকে, দেশ মুক্তি পাবে কবে

০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার খুব জানতে ইচ্ছে করে আবরার কে যারা খুন করেছে তাদের পরিবারের সদস্যদের মতামত। তারা কি বলতে চায়? তাদের অনুভূতি কি? তারা কি তাদের ছেলেদের আইনি সুরক্ষার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে? তারা কি স্বগর্বে গর্ভবতী?
সাংবাদিকদের উচিত, খুনিদের পরিবারের সাক্ষাতকার নেয়া। তাদেরকে সবার সামন্যে পরিচয় করিয়ে দেয়া।
আর ছাত্রলীগকে কি বলবো, তবুও বলি - যদি সংগঠনকে নিয়ন্ত্রণ করতে না পারেন তবে পদত্যাগ করুন৷ ** লের বহিষ্কার আমাদের দরকার নাই। এই সব বহিষ্কার নাটক বাদ দেন। কিছু হলেই বহিষ্কার?
বহিষ্কার শব্দের এত বেশি ব্যবহার করছে - সব বহিস্কৃত মিলে দেখা যাবে একদিন বহিষ্কার লীগ গঠন করছে।
ছাত্রলীগের পক্ষ থেকে কোন মানববন্ধন কিংবা প্রতিবাদ মিছিল হয়েছে? না হয়নি।
আর সরকার কে কি বলবো? মনস্টার তৈরি করে দায়সারা ভাব নিয়ে / বিএনপি জামায়াত দেখানো ছাড়া ত কিছু পারেন না।
বিশ্বজিৎ হত্যাকান্ডের সাথে জড়িত / সাজা প্রাপ্ত আসামীরা কোথায়? একটাও জেলে আছে? না নেই। ঢাবির আবু বক্কর হত্যা কান্ড করা ঘটিয়েছে?
জাবির জুবায়ের বা কুবির সাইফুলের হত্যাকান্ড। এদের প্রত্যেক হত্যাকান্ডের সাথে ছাত্রলীগ সরাসরি যুক্ত। কারো বিচারই হয়নি, হলেও সবাই মুক্ত। এমন হত্যাকারীরা যদি জেলের বাহিরে থাকে তবে পোলাপান ছাত্রলীগ করবে না কেন? তারা বুঝে গেছে, ছাত্রলীগ খুন করেও জেলের বাহিরে থাকতে পারে। তাদের পক্ষে স্বয়ং রাষ্ট্রপতিও আছে ক্ষমা নিয়ে। তবে ছাত্রলীগ হত্যা করবে না ত আপনি আমি করবো?
এইসকল হত্যা থামানোর জন্য ছাত্রলীগ / আওয়ামী লীগ কি উদ্দেগ্য নিছে? খোঁজ নিয়ে দেখুন, প্রতিটা ক্যাম্পাসের সবচেয়ে বাজে ছেলেটা / কিংবা বকে যাওয়া ছেলেটা / ডিপার্টমেন্ট সবচেয়ে পিছনের সারির ছেলেটা বা গুন্ডা, ইভটিজারা ছাত্রলীগের পদ পদবি নিয়ে বসে আছে। এইসব গুন্ডা, মাস্তান, টেন্ডারবাজরাই ছাত্রলীগের সাথে সংযুক্ত। তবে আপনি এদের থেকে ভালো কি আসা করবেন? আর যখনই এরা কিছু একটা করে, তখনই কেন্দ্রীয় ছাত্রলীগ এদেরকে বহিষ্কার করে। শালার বহিষ্কার। গত ১০ বছরের শুধু বহিষ্কারের হিস্ট্রি দেখলেই বুঝতে পারবেন, ছাত্রলীগের কর্মকান্ডের প্রতিচ্ছবি। এরাই আবার বলবে, শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মুলনীতি। আমি বলবো, আগে নিজেরা শিক্ষা গ্রহণ কর।
মানুষকে ভালো বাসতে শেখ।
শুধু একটা পরামর্শ দিতি পারি, বাঁচতে চাইলে আওয়ামী লীগ, ছাত্রলীগ দের সংস্পর্শের বাহিরে থাকুন। মেয়ে বিয়ে দেবার আগে ভালো করে জিজ্ঞেস করুন সে কোন ছাত্রসংগঠনের। এদেরকে দেখতে মানুষ মনে হলেও আসলে এদের ভেতরে বাস করে এক একটা মনস্টার।
আর জনগন, খুনিরা জেলে আছে, সকালে তারা নাস্তাও করছে মাংসের ঝোল আর গরম গরম রুটি দিয়ে। তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে, তারপর হাইকোর্ট, সুপ্রিমকোর্ট এবং অবশেষে রাস্ট্রপতির ক্ষমা নিয়ে অচিরে তারা দেশ ত্যাগ করিবে।
কিছুদিন পর আবার অন্য কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে খুন করবে, তারপর আন্দোলন - গ্রেফতার( আসামীদেরপুলিশ প্রটোকল )-রায়- রাষ্ট্রপতির ক্ষমা - দেশত্যাগ। চলতেই থাকবে।
অবশেষে ছবির মতো হ্যাপি এন্ডিং।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×