somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈষম্যের অপর নাম এমপিও শিক্ষক।

০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমপিও শিক্ষক শব্দটা একই সাথে কলঙ্ক এবং বৈষম্যের অপর নাম। রাষ্ট্রীয় শোষণের পাশাপাশি কমিটি নামক রাক্ষস শিক্ষকদের ঘাড়ে বসিয়ে শিক্ষকদের রক্ত শোষণের ব্যবস্থা করে দিয়েছে। সর্ববৃহৎ শিক্ষক জনগোষ্ঠী যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাকে এগিয়ে নিযে যাচ্ছে। তাদেরকে দিনের পর দিন এমপিও নামক শব্দের মাধ্যমে ছাপিয়ে দিয়েছে অভাব, বঞ্চনা। কেড়ে নিয়েছে এমপিও শিক্ষকদের উৎসব করার অধিকার, মানসম্মত বাসস্থানের অধিকার, চিকিৎসার অধিকার। বেতনের পরিবর্তন অনুদান নামক শব্দের মাধ্যমে কেড়ে নিয়েছে সামাজিক মর্যাদা। একজন সচিব শুধু বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী বাবদ ৩২,০০০ টাকা ভাতা পান (একজন বাবুর্চি ১৬, ০০০ + একজন নিরাপত্তা প্রহরী ১৬,০০০)। অথচ, এমপিওভুক্ত বেসরকারি স্কুলের/মাদ্রাসা একজন সহকারী শিক্ষকের বেতন ১২,৫০০ টাকা (বি.এড ডিগ্রি না থাকলে)। উৎসব ভাতা পায় ২৫পার্সেন্ট =৩১২৫/- টাকা। এমপিওভুক্ত স্কুল-মাদ্রাসার শিক্ষকের চেয়ে সচিবের সার্ভেন্টের মর্যাদা বেশি? একজন সচিব মাসিক টেলিফোন বিল বাবদ মাসিক ২৮০০ টাকা নগদায়ন ছাড়াও মোবাইল বা সেলফোন বিল বাবদ ১,৫০০ টাকা প্রাপ্ত হন। আর সেখানে এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসার একজন শিক্ষক মাসিক বাসা ভাড়া বাবদ মাত্র ১ হাজার টাকা প্রাপ্ত হন। এই রাষ্ট্রের শিক্ষক নয়, সার্ভেন্ট দরকার, দরকার ভালো মানের বাবুচি যাতে কর্তা ব্যক্তিরা সুস্বাদু খাবার খেতে পারে। তাই শিক্ষকতার পেশার চেয়ে এদেশে তৃতীয় শ্রেণীর চাকুরি সামাজিকভাবে অধিক জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ। রাষ্ট্রীয় অনুদান এবং কলেজকর্তৃক আয় থেকে যেখানে শিক্ষকরা তুলনামূলক ভালো থাকার কথা সেখানে কলেজের আয় কমিটি নামক রাক্ষসরা খেয়ে বসে থাকে, বঞ্চিত করে শিক্ষকদের। এসব দেখার কথা যেসকল কর্তা ব্যক্তিদের তারাও দিনশেষে হাত মেলায় কমিটির সাথে। সরকারের উচিত কলেজের আয়ে সরাসরি ভাগ বসানো এবং সেই আয় থেকেই শিক্ষকদের অন্যান্য ভাতার ব্যবস্থা করা।
বৈষম্য নিপাত যাক, সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভবুদ্ধির উদয় হোক।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭



জনাব তারেক রহমান,
আসসালামু আলাইকুম।

আমি প্রথমেই জানাতে চাই, ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের মানুষের কোন বিরোধ নেই। ঐ দেশের সাধারণ জনগণ আমাদের সাথে শত্রুতা পোষণ... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×