আর যেন এমন ঘটনা না ঘটে...
মঙ্গলবার স্কুলের ক্লাস রুমে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৯ জন শিক্ষার্থী ও একজন শিক্ষককে গুলি করে হত্যা করে মাটি ইয়োহানি সারি নামে এক তরুণ৷ এরপর মাথায় গুলি করে আত্মহত্যা করে ২২ বছর বয়সী সারি৷ মঙ্গলবারের এই হামলা মনে করিয়ে দেয় ২০০৭-এর নভেম্বরে ফিনল্যান্ডেরই টুসুলা শহরের আরেকটি স্কুলে বন্দুক হামলার ঘটনা৷ সেখানেও ৮ জনকে হত্যা করে আত্মহত্যা করে বন্দুকধারী৷দুটো ঘটনায়ই হামলাকারীদের বন্দুকের লাইসেন্স ছিলো৷ একের পর এক এমন ভয়াবহ ঘটনার পরও ফিনল্যান্ডে ১৫ বছর বয়স থেকে ব্যক্তিগত মালিকানায় বন্দুক রাখার বৈধতা রয়েছে । শিকারের ঐতিহ্যের কারণে ফিনল্যান্ডে বর্তমানে ব্যক্তিগত মালিকানায়ই আগ্নেয়াস্ত্রের সংখ্যা ১৬ লাখ৷ বিশ্বে বেসামরিক নাগরিকদের হ্যান্ডগান ব্যবহারের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের পরই ফিনল্যান্ডের অবস্থান৷
এ অবস্থায় সহিংসতা ও দুর্ঘটনা এড়াতে আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার কথা বলেছেন ফিনিশ প্রধানমন্ত্রী মাটি ফানহানেন৷ কি ধরনের বন্দুকের লাইসেন্স সহজলভ্য হবে তা নিয়ে নতুন করে চিন্তা-ভাবনার উপর জোর দিয়েছেন তিনি৷ এমনকি ব্যক্তিগত মালিকানায় হ্যান্ডগান রাখার বৈধতা দেয়া হবে কি-না সে বিষয়টি নিয়েও নতুন আইন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী ফানহানেন৷ তাছাড়া ইন্টারনেট মনিটরিং সিস্টেমে আরো কড়াকড়ি আরোপ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি৷
হামলার আগে শ্যুটিং রেঞ্জে ধারণ করা নিজের ভিডিও ক্লিপ ইউটিউবে ছেড়েছিলো সারি৷ তা দেখে পুলিশ সারিকে জিজ্ঞাসাবাদের পর কেন ছেড়ে দিয়েছিলো তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ হামলার দিনও, সহিংস কোন কিছু করতে যাচ্ছে এমন ঘটনার ইঙ্গিত দিয়েও ইন্টারনেটে কয়েকটি ভিডিও ক্লিপ ছাড়ে সারি৷ তার ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ৷ তাতে সে লিখেছে, মানব কল্যাণ আর মানুষের প্রতিযোগিতার বিষয়টি সে ঘৃণা করে৷ তাই ২০০২ সাল থেকেই এরকম হামলার পরিকল্পনা করে আসছিলো সে৷
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।