কি খাচ্ছি আমরা........ ???????????????
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এম এম শওকত আলী জানিয়েছেন ক্যাডবেরি চকোলেটে বিষাক্ত মেলামাইন আছে কি না তা পরীক্ষা করার জন্য বাংলাদেশের মাণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনি রাসায়নিক পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত ওই চকোলেট খাওয়া থেকে বিরত থাকার কথা বলেছেন৷
এর আগে ব্রিটিশ কোম্পানি ক্যাডবেরি তাদের চীনা কারখানায় উত্পাদিত চকলেট ও দুগ্ধজাত বেশ কিছু পণ্য প্রত্যাহারের ঘোষণা দেয়৷ গত সোমবার ক্যাডবেরির এক বিবৃতিতে জানানো হয়, চীনে গুঁড়োদুধে মেলামাইন পাওয়ার পর দেশটিতে ক্যাডবেরির কারখানায় উত্পাদিত চকলেট ও দুগ্ধজাত পণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে৷
ক্যাডবেরির চকলেট সামগ্রী বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও বেশ জনপ্রিয়৷
স্বাস্থ্য উপদেষ্টা শওকত আলী বার্তা সংস্থাগুলোকে বলেছেন, দুধে প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেখানোর জন্য চীনের কিছু অসাধু ব্যবসায়ী প্লাস্টিক পণ্য উত্পাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ মেলামাইন দুধে মিশিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
ইতিমধ্যে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকটি জায়গায় ক্যাডবেরি চকলেট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ''এ চকলেটে মেলামাইনের মাত্রা কতটুকু আছে তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷ এ অবস্থায় আমাদের উচিত এটা পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া৷
বিশেষজ্ঞদের মতে, মেলামাইনের কারণে কিডনিতে পাথর, মূত্রনালীতে আলসার, চোখ ও চামড়ায় প্রদাহের মতো গুরুতর জটিলতা সৃষ্টি হতে পরে৷
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।