সময়ের কি ডানা আছে?
যদি থাকে
সে যাকনা উড়ে ফেলে আসা আকাশের দেশে
যেখানে না পাবার সহস্রতায় পাবার একক
জোসনার প্লাবনে ভাসাত আমার পৃথিবী ।
এখানে জল আছে, আছে মেঘ আর রোদ
আধার মাতিয়ে রাখার আলো আছে অসীম
শুধু সসীম তোমার স্পর্শের অনুভব ।
সেই যে কবে...এক পশলা বৃষ্টির মত তুমি মরু বুকে হারিয়েছ
আর কি নদী হবে কোন দিন,আমায় ভাসাতে?
এখানে জল নীল না,না মেঘ রাতুল
রোদেরা রোদেলা নয়
না বৃষ্টি ভেজায়...
কেন না তুমি নেই
নেই নেই নেই ,
সময়ের কি ডানা আছে?
January 2013

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


