ঝিঁঝি পোকারা ডাকে। একটা লাশ পড়ে আছে। ভিজছে জলে; বৃষ্টিতে; অপমানে। ঘুম। জুবায়েরের বাঁশি আমাকে নিয়ে গেলো অন্ধকার সন্ধার বাঁশবনে। এটা হয়তো পাখিদের কবরস্থান; মানুষের না। সে ও আমি জোনাকিদের সাথে। জোনাকীরা একসাথে বসে কাঁদে; কবিতা পড়ে; আত্মমৈথুন করে। ভেজা লাশটির আত্মা হয়ে আবার জীবন শুরু করে জোনাকিরা। আমি একা হয়ে যাই। একা হয়ে থাকি।
এখানে কে যেন চাষ করেছে কাঁচা হলুদের। ফুটে আছে ফুল; আশ্বিনে। এই ফুল পুজোয় লাগে। আর শুনেছি... পেছন থেকে হঠাৎ কেউ যদি ছুড়ে মারে হলুদফুলের পানি তবে সেরে যায় অস্থিরতা। হে বিমান, আমি তোমাকেই বন্ধু আমার ভেতরে করেছি ধারণ। "কই থেইকা কই নিয়া যাস"
বৃষ্টিভেজা লাশের মতো আমি গায়ে মাখি অপমান। গায়ে মাখে না কেবল পাখিরা। আজ সারা বৃষ্টিসীমানা জুড়ে পাখির ঘ্রাণ। আমরা ভিজছি... ভিজে চলেছি। কে যেন আমার কাছে খুঁজতে এসেছে একটা চাবী। লোকালয়ের কোন চাবি আমার কাছে নেই। আমিও লোকালয় ভালোবাসতাম। এখন ভুলে গেছি। পৃথিবীর কোন রেডিওই প্রচার করবেনা এই পাখিআত্মার ভাষ্য...
[ইমন জুবায়ের ভাইয়ের লেখা অপমিত শুনে লেখা]
অপমিত: আমার লেখা সেই বিষন্ন গান... / ইমন জুবায়ের
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।