somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সাদামনের রাষ্ট্রপতি

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি কেতাদুরস্ত অভিজাত পরিবেশে অমার্জিত ভঙ্গিতে বসে থাকা উদ্ধত লোকটিকে দেখে আপনার ভাল লাগবে না । তিনি উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট হোসে মুজিকা । তবে তার সংগ্রামের ইতিহাস ও সাদামাটা জীবন যাপনের কথা জেনে আপনার কুঞ্চিত ভ্রু তার আগের অবস্থানে ফেরত যেতে পারে । ইতিপূর্বে আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি দের চমক জাগানিয়া কিছু ঘটনা জেনে চমৎকৃত হয়েছি । কেউ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য টিকেট কেটে লাইন ধরে বসে থাকেন , কেউ দুচাকার সাইকেলে চলাফেরা করেন , কেউ হয়তো বিলাস বহুল সরকারি বাসভবন ছেড়ে সাদামাটা ঘরে রাত্রিবাস করেন , কেউ বুকে প্রচন্ড ব্যথা নিয়ে ও কর্পোরেট হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান ইত্যাদি ইত্যাদি । আমাদের রাষ্ট্র প্রধানেরা অতিমাত্রায় কাঙাল , লোভী আর শঠ বলেই এসব ঘটনা আমাদের আপ্লুত করে বেশি । পক্ষান্তরে আমাদের রাষ্ট্র প্রধানদের জনগনের সেবক ও দেশপ্রেমিক হওয়ার হাস্যকর প্রচেষ্টা গুলো বড্ড বেশি রকমের অশ্লীল ঠেকে ।
উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট হোসে মুজিকা এদিক থেকে ব্যতিক্রম , অন্ততঃ লোকদেখানো ভালমানুষী ও ত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন নিয়ে তাঁর যে মাথা ব্যথা নেই রেকলেস বসার ভঙ্গিটি দেখেই ধারণা করা যায় ।
▪ তাঁর 12000 ডলারের মাসিক বেতনের 90% এর ও বেশী চ্যারিটি কার্যক্রমে ব্যায় করেন যাতে দরিদ্র মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হয় ।
▪ তিনি ছিলেন "টুপামারোস " নামের একটি রবিনহুড সংগঠনের গরিলা যোদ্ধা । দুইবার কারারুদ্ধ হন , জেল ভেঙে পালাতে গিয়ে ছয়বার পুলিশের গুলিতে আহত হন ও 14 বছর জেল খাটেন ।
▪ 42 জন স্টাফ সমৃদ্ধ সরকারি প্রাসাদ ছেড়ে রাজধানীর অনতিদূরে একটি সাধারণ ফার্ম হাউজে সস্ত্রীক বসবাস করেন । প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত তিনি বানিজ্যিক ভাবে ফুলের চাষ করে জীবিকা নির্বাহ করতেন ।
▪1987 মডেলের ভক্সওযাগনে চলাফেরা করেন , দুজন সরকারি প্রহরী ও তিন পা ওয়ালা কুকুর তাঁর নিরাপত্তায নিয়োজিত ।
▪বিশ্বের দরিদ্র তম রাষ্ট্রপতি পরিচয়ে তাঁর যথেষ্ট আপত্তি , তাঁর ভাষায় দরিদ্র হল ," It is not the man who has too little, but the man who craves more , who is poor ."

সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×