somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" কে যাবে আমার সাথে ? "

২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লালন সাঁইজি তাঁর গানে বলেছেন, " নিকাশের দায়েই করে খাড়া, মারবে রে অতশের কোড়া, সোজা করবে ব্যাকা ত্যাড়া, জোর জবর খাটবেনা তাতে / কে তোমার আর যাবে সাথে, কোথায় রবে এ ভাই বন্ধু, পড়বি যেদিন কালের হাটে ! "
তাইতো ? কে যাবে আমার সাথে ? সারাটা জীবন যাদের জন্য সংগ্রাম করেছি, যাদেরকে ভাল রাখতে প্রানান্তকর চেষ্টা-অপচেষ্টা, ধন-সম্পদ, চুরি-চামারী, ক্ষমতা-অক্ষমতা, দৌড়-ঝাঁপ, দখল-দখলবাজি....... কতইনা কত কিছু করছি। তাদের কেউকি যাবে সাথে ?
প্রিয়তমা স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন সকলেই ভুলে যাবে সাড় তিন হাত মাটির নিচে চাপা দিয়ে। প্রথমে কান্না-আহাজারী, তারপর ক'দিন আগরবাতি, তারপর আবার স্বাভাবিক চলবে গতি, যেভাবে আমিও চলছি.....। ঘাসে-নোংরায় ভরে যাবে গোর, বছরে হয়তো একবার জিয়ারত, তারপর................!
তাহলে কেন ? কেন এই অসম প্রতিযোগিতা, মারামারি-হানাহানি। বিবেককে বন্দক রেখে অন্যের মুখের আহার কেড়ে নিয়ে সম্পদের পাহাড় বাননোর কোন ইঁদুর দৌড়ে কে কাকে পিছনে ফেলছি......!
সব কিছু করলে সাবাড়
যা ছিলনা একেবারেই তোমার,
ঘাপটি মেরে ধরলে তাকে
সব পথ রুদ্ধ করে,
হাপুস হুপুস খিস্তি মেরে
ঝোলাগুলো সব ভরে নিলে,
ভাবলে তুমি পগাড় পার
ধরা ছোঁয়ায় নেইকো হার,
রাতারাতি নামের পাশে
জুড়ে দিলে খ্যাতির বলি,
ভাবলে না আর কোথায় রবে
কেমনে যাবে আসল পাড়ে,
সাথে যাবে আর কি তোমার !
জানিনা, ওপাড়ে যাবার....পার পাবার জন্যে কি করতে পারলাম, সঞ্চয়ের ঝুলির তলা ফুটা না তালি দেয়া তাওতো দেখার সময় মিললোনা !
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×