রোহিঙ্গা পথ ধরে
পলায়নপর মানুষের স্রোতে
উজানের টানে কেউ যায় না তো ফিরে
আমি বা তুমি বা যে কেউ
যে কোনো সময় ধরে নিতে পারো ‘নেই’।
ক্ষমতার আসনে বসা ইশারায়
হারিয়ে গেল নিকটজনেরাসহ অনেকেই।
যতই কাঁদো আর আহাজারি করো
তোমাকে শুনতে কারো কান
প্রথমত প্রস্তুত নেই। তারপরও
শুনে ফেললে ধরবে অযাচিত ভান।
স্বার্থসংঘের নেতাদের দৃষ্টি অভিষেকে
অথবা পুরস্কারপ্রাপ্ত কোনো জল্লাদের দরবারে
কাযকারণ সম্পর্ক মেনে নিতে অভ্যস্ত
হাতে হাততালি দিয়ে মুখচোরা হাসি হাসে।
মনুষ্যত্যের মূল্য নেই কোনো দেশের কাছে
কারণ দেশ কোনো মানুষ নয়
মনুষ্যত্যের মূল্য নেই কোনো আইন অথবা বিচারের কাছে
কারণ তারাও তো মানুষ নয়
শুধু আইল দিয়ে যতটুকু পানি আটকানো যায়
সেটুকু দিয়েই দায় শেষ করে
ভেসে যাওয়ার হাত থেকে বাঁচার চেষ্টায় আছি।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



