একজনকে পছন্দ করতাম একসময় । অনেক স্বপ্ন বেধেছিলাম তাকে নিয়ে । হঠাৎ একদিন দেখি তার চতুর্মাত্রিক এ ব্লগ আসে । যেই ভাবা সেই কাজ । খুলে ফেললাম চতুর্মাত্রিক এ একাউন্ট । কিন্তু হঠাৎ একদিন স্বপ্ন ভঙ্গের বেদনা পেলাম । জানতে পারলাম তার বহু পুরনো বন্ধু কালান্তরে যার প্রতি তার জন্মেছে ভাল লাগার অনুভূতি সেই ছেলের ব্লগ ছিল চতুর্মাত্রিক এ । যা দেখে সে খুলেছে সেখানে একাউন্ট ।
যদিও সে ভাল লাগা আজ আমার প্রতি ভালবাসায় পরিণত বৃক্ষ হয়ে ডালপালা মেলেছে । আজ আমি জানি সে আমায় নিয়েই স্বপ্ন গড়ে তবুও আজ যখন আমি প্রথম ভাবলাম যে মাথায় যে এত
ছেলেমানুষী চিন্তা ঘুরে সেগুলি ব্লগ এ লিখি পুরানো ক্ষোভের কথা মনে পড়ে গেল , পারলাম না আর চতুর্মাত্রিক এ লিখতে । তাই আজ আমি সামুতে । সে জানে আমার সেই ব্লগের কথা এটাও একটা কারণ হয়তো । সবশেষে মনে হয় আমার বাচ্চা মনের কুটিল বুদ্ধি আর ঈর্ষাপরায়নতাই আমাকে এটা করতে বলসে ।। আফটার অল এ নামেই সে আজকাল আমায় ডাকে – “Big Baby” ।
হয়তো আজ থেকে বহু বছর পর আমরা এক হতেও পারি । কোন সম্ভাবনাই অবাঞ্ছিত নয় পরিণাম পর্যন্ত । হয়তো কোন এক পড়ন্ত বিকালে চায়ের কাপ হাতে বারান্দার আঙ্গিনায় বসে তুমি আমার এই লেখা পড়বে । আমি হয়তো তখন বিজি থাকব তোমার স্কেচ কিংবা লেখা নিয়ে । আমার উপর হয়তো তোমার অনেক রাগ ও হবে । দু একটা কিল ঘুসি পড়াটাও অস্বাভাবিক হবে না – আজ যেভাবে আমায় ঘুসালে ..
লিখাটা শুরু করেছিলাম অনেক রাগ নিয়ে । এখন রাগটা মনে হচ্ছে হাওয়ায় উবে গেসে। খুব ইচ্ছে হচ্ছে এই যে স্বপ্ন বাধলাম তা যেন পূরণ হয় । তুমি আসলেই আমার অনেক কিছুর মূলে প্রেরণা হয়ে রইলে । ধন্যবাদ তোমায় ।।।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১২ ভোর ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




