somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বহু বছর পর - অনুগল্প

১০ ই জুন, ২০২০ ভোর ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগেই বলে নেই এটা কোন গুছানো গল্প না, বিক্ষিপ্ত চিন্তা।

সামুর এই ব্লগের কথা ভুলেই গেছিলাম, জীবন অনেক দূর চলে এসেছে ২০১২ তে লেখা শুরু করার পর। যার কারনে লেখা শুরু করেছিলাম তার কারনেই আজ আবার ফিরে আসা।
মাঝখানে পার হয়েছে ৮ টি বছর, আজ আমি দেশ, আপন জনদের ছেড়ে বিদেশের মাটিতে। যার কথা দিয়ে শুরু করলাম সে এক মাস আগেও আমার ছিল, আমি একলা ছিলাম না ভিনদেশে। তাকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক গল্প বেধেছিলাম। সে আমাকে শিখিয়েছিল স্ব তে ব কিভাবে নিচে লিখে, আজো জানি না চন্দ্রবিন্দু কিভাবে দেয়, কয়েক বার দেখিয়ে দিয়েছিলো কিন্তু আমার মনে থাকে না। দুঃখের বিষয় আর কখনো শিখতেও পারবো না, কারণ সে আজ আমার থেকে অনেক দূরে, অস্পর্শ, যোগাযোগের আয়ত্তের বাইরে। কিভাবে ৮ টি বছর ধরে চলে আসা গল্প এভাবে এক নিমিষে ধ্বংস হলো আজ এক মাস হয়ে গেছে এরপরো বুঝে উঠতে পারি নাই এখনো।
ওহ, আজ আমি বাস্তুহারা ও। আমাদের ছোট্ট নীড়ের থেকে আজ সে আমি ২ জনই নির্বাসিত। অনেক স্বপ্ন দেখেছিলাম, সাড়ে ৩ বছর ধরে তিল তিল করে যে সংসার গড়েছিলাম সেটা থেকেই ২ জন এক সাথে সফল হয়ে বের হবো নতুন ঠিকানায়, কিন্তু তা আর হলো না। আজকে আমার সব ধোয়াচ্ছন্ন, ভূত ভবিষ্যত বর্তমান কোনোটারই ঠিক নাই, শরীর চলতে চায় না। বাবা মার সামনে চেষ্টা করি দেখানোর অনেক শক্ত আছি - কিন্তু তাদের কোনভাবেই শান্ত করতে পারি না, হয় না সেটা।
প্রতিদিন নতুন নতুন জিনিস দেখতেছি, মানুষ চিনতেছি, মানবতা একটা দুস্প্রাপ্য জিনিস। আজকের দিনের কিছু টুকরো জিনিস ভাবনা টুকে রাখবো নিচে।

বন্ধুত্তঃ
বন্ধুত্ত করা কোন কঠিন বিষয় না, আমি ভাবতাম সবার সাথে মিশতে পারা আমার একটা গুন, ভালো জিনিস। কিন্তু সময়ে বুঝলাম ওগুলা বন্ধুত্ত না, চলার পথের পথিক কেবল কিছু। বন্ধুত্ত করা অনেক সহজ, বন্ধুত্ত ধর্ম পালন করা এত সহজ না। আজ অনেক বন্ধুদের কারণেই আমি টিকে আছি, বেচে আছি। আবার অনেক নাম মাত্র বন্ধুদের জন্য নিজের মৃত্য কামনা করতেও ছাড়ি নাই।।

ক্যাকটাস গাছঃ
আমাদের বাসায় গত কয়েক মাস ধরে কিছু গাছ আছে, একটা ক্যাকটাস গাছ, আর ২ টা পাতা বাহারি/মাকড় বৃক্ষ। এই গাছ গুলোর মাঝে আজ আমি নিজের জীবন দেখতেছি।
প্রথম আর আমার শেষ ভালোবাসা আজ অবধি এক জনই ছিল। আমার এই ভালোবাসাটা ওই ক্যাকটাস গাছটার মত। অনেক ঝড় ঝাপটা গেছে এর উপর দিয়ে, কিন্তু আমার ভালো লাগা কমে নাই একটুও ওর জন্য, এক মাস আগের যেই কাহিনি হলো তাতে গাছটার মরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে দিব্বি আমার মনের মাঝে রয়ে গেছে, মাঝে মাঝেই উঁকি দেয় আর কাঁদায়। ক্যাকটাস গাছটাও ওরকম, ওকে পানি দেয় নাই প্রায় ১৫ দিন, সে এর পরও ধুঁকে ধুঁকে বেচে আছে, বাসা ছাড়ার সময় অনেক ধাক্কা বাড়ি খেলো, কিন্তু এর পরও পুরো ভাঙ্গেনি। ওটা এখনো বেচেঁ আছে, আমি আবার পানি দিচ্ছি, দেখা যাক।
অন্য দিকে, পাতা বাহার গাছ ২ টা তার ছিল, ওরাও মাঝে অনেক দিন পানি পায় নাই, একটু একটু মারা যাচ্ছিলো, আমি পানি দেয়া শুরু করি আবার, বাঁচবে ভেবেছিলাম, কিন্তু একদিন বের হয়ে দেখি বাসার নিচ থেকে ওরা ঊধাও। ক্লিনাররা নিয়ে গেছে আমাকে না বলে। এই গাছগুলা হচ্ছে আমাদের সংসারের মত। সুন্দর বেঁচে ছিলো, একটু পানির অভাবে হালকা ম্রিয়মান ছিল, কিন্তু মানুষের কথা কর্ম, ভিনদেশের অযাচিত নিয়ম নামক ক্লিনারদের যন্ত্রণায় বিলুপ্ত হয়ে গেলো।।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২০ রাত ২:৪৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

Attention Residue: কাজ বদলালেই মনোযোগ বদলায় না

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:০৪



হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।

ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।

ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”

মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

×