[১]
অসহ্য এক পৃথিবী
অভাবনীয় সব যন্ত্রনা
তিলে তিলে গড়া বিশ্বাসের ছবি
সবই যে এক ছলনা ।।
[২]
ভালবাসা-প্রেম বাস্তব না মরিচীকা
এক মুহুর্তে যার অভাব
পরক্ষনেই তারি জন্য ঘৃণার প্রার্দুভাব
সত্য না মিথ্যা বুঝতেই যত অপেক্ষা ।।
[৩]
মানব জীবন বড়ই বিচিত্র
উপর নিচ দিয়ে আকা এর লেঁখচিত্র
কিন্তু মাঝে মাঝে কিছু সময় আসে এমন
মনে হয় সরললেখা হলে হত কেমন !!
[৪]
জীবনে আপন নয় কেহ
সবই ছলনা - হয় মন নয় দেহ
অবুঝ মানুষ বুঝে না কিছুই
খুঁজে মরে শুধু শালিক আর বাবুই ।।
[৫]
সময়ের চাকা বড়ই সচল
কিন্তু দুঃখের সময় তা বড় অচল
মনে হয় গলায় বিঁধে আছে এক কাঁটা
আর মাথার উপর যেন কালো মেঘের ঘনঘটা
বৃষ্টি যেন থামবার নামই নিচ্ছে না
আর ছোট্ট চারা গাছটা মস্ত বড় ক্যাকটাস হয়ে দিয়ে যাচ্ছে গঞ্ছনা ।।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২০ ভোর ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




