শালিক শুধায় তোমায়
তুমি ভাল জানো
তোমার জায়গা কোথায়
জীবনে আমার শুধু তুমি আলো আনো
বাকি সবই তুচ্ছ, অর্থহীন
তোমারে রেখে আমি ভঙ্গুর, প্রাণহীন
চেষ্টার কমতি রাখিনি তো কোনো
তাও কেন সবকিছু এভাবে ভেস্তে গেলো ।।
আমার চেষ্টা হয়নি তো শেষ
রাখতে চাইনা তো শালিকি তোমার কোন ক্লেশ
খুঁজে যাব খড়কুটো লাগে যত
নীড় গড়ে দিব তোমায় তোমার মন মত ।।
তুমি যদি এভাবে আমায় ভুল বুঝে যাও
একলা রেখে থাকবে কিভাবে আমায় শুধাও
উড়ব আমি দিক হীন, ভ্রান্ত পথিক
থাকবে নাতো প্রাণ মোর তুচ্ছ বেঠিক ।।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২০ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




