somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গন্তব্যহীন যাত্রা ।। :( :(

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেল ইন্জ্ঞিনের শব্দে ভেতরের সব শব্দ কিছুক্ষনের জন্য চাপা পড়ে গিয়েছিল ।তখন মনে হয়েছিলো বাইরের প্রবল শব্দ বোধ করি ভেতরের শব্দের শেকর শুদ্ধ তুলে নিয়ে গেছে ।কিন্তু হঠাৎ একটি স্টেশনে ট্রেন থেমে পড়ায় সম্বিত ফিরে পায় শ্যামল ।

-''কোন স্টেশনে থামলো ?''

যাত্রীদের কেউ কেউ প্রশ্ন করে । প্রশ্নটি শ্যামলের বুকের গভীরে প্রতিধ্বনি তোলে । এবং তাতে ঝিরঝির করে তার বুকের জীর্ণ দেয়াল থেকে চেতনার চুন -সুরকি খসে পড়তে থাকে ।মনে হয়

-''এ কোন স্টেশন!কোন স্টেশন থেকে উঠেছি ?কোথায় গিয়ে থামবে ?কিংবা সুদীর্ঘকাল ধরে থেমেই আছে !''

পকেট থেকে টিকেট বের করে । ঢাকা -চট্টগ্রাম ।চট্টগ্রাম যাবে কেন শ্যামল ? নিজেকে নাম ধরে ডাক দেয় ।

-''শ্যামল !শ্যাম বাবু ! কোথায় চললে ?কোন নির্বাসনে ??'' আবার প্রতিধ্বনি হয় গভীরে ।অন্তর্নদীর পার ভাঙার শব্দ । ট্রেন আবার ছেঁড়ে যায় স্টেশন ।বাঁশী বাজিয়ে । চাকার ঘর্ষনে আর্তনাদ ।আবারো কেপে ওঠে শ্যামল ।হয়তো তার অন্তর । হয়তো পৃথিবীর সব শ্যামলই কেঁপে ওঠে ট্রেনের হুইসেলে ।এ বাঁশী যাত্রার বাঁশী ।কিন্তু গন্তব্য কোথায় ।

হুস হুস বাতাশ ঢোকে জানালা দিয়ে ।চোখে মুখে শীতল পরশ বুলিয়ে দিয়ে যায় বাতাস ।দৃষ্টির স্বাধীনতা কেড়ে নেয় নির্মম অন্ধকার ।ট্রেনের মৃদু ঝাকুনি শরীর দোলায় শ্যামলের । আবেশে তন্দ্রা নামে চোখে ।

''ভাই ম্যাচ হবে আপনার কাছে ?এই যে সাহেব ম্যাচ -- আপনার কাছে -- ''

পাশে বসা ভদ্রলোক কি ভেবে আর কিছুনা বলে অন্য কারো কাছ থেকে ম্যাচ সংগ্রহ করেন । একটা কিছুক্ষন শব্দ হলো । কানের কাছে কেউ হয়তো ডাকছে ।কি দূর থেকে কি কাছ থেকে বুঝতে পারেনা শ্যামল । বাইরের শব্দের দিকে কান দিলোনা সে ।ভেতরের অনেক শব্দই ভাংচুর করে দিচ্ছে তাকে।

-''কেউ ডাকছে ? কে ডাকবে ?কে আছে তার পাশে ,নিজের ভূবনে !কোন নিজস্ব ভৃবনই বা আছে নাকি ! ''

সবার নিজের পৃথিবী থাকে ।যেখানে থাকে চিন্তা ,রং ,আশা ,দুঃখ সুখের বসতি ।এতগুলো বসন্ত পেরিয়েও জীবনের কোনো তীরে বসতি গড়তে পারেনি ।তাহলে তার কি কোনো সুখ-দুঃখ নেই ।হয়তো আছে কিংবা নেই। যন্ত্রনা বোঝারো নেই,সুখ নিরুপনেরও নেই ।নিরুপনের ব্যারোমিটার আছে ?না -নেই ।এলোমেলো মাথা নাড়ে শ্যামল ।ট্রেন লাইনকে কখনো মনে হয় সমান্তরাল কখনো উত্তাল ঢেউ ।কোথাও আঁকাবাঁকা ঢেউ আবার কোথাও সুদুর প্রসারী সরল ।একবার রেললাইন দেখে একবার নিজের ভেতরের শত্রুকে ।

ক্ষীন আলোয় এক ছায়ামুর্তি সামনে দাড়ায় ।অবয়ব বোঝা মুশকিল তবে এটা নারীমুর্তি ।দৃষ্টিকে সীমাবদ্ধ ,আচ্ছন্ন করে,আড়াল করে দাঁড়ায় ।এতোক্ষন যেটুকু দৃশ্যমান ছিলো তা তার সামনে শুভ্র তুষারের মতো স্পষ্ট হয়ে ধরা দেয় ।তবে চিনতে পাড়ছেনা শ্যামল ।-

-''কে এই বাসন্তী আঁচল ছড়ানো শুভ্র গোল টিপে মোহময় রমনী?পাতলা রঙিন ঠোঁট ।সরল চিবুক ।এলো -কোমল চুল ।''
স্বপ্নলোকের ঘন অরন্য যেনো!স্বচ্ছ দেহের ভাজ,সমুদ্রগভীর চোখ ঢেউয়ে ঢেউয়ে কাছে টানে ।

-''কে ?কে আপনি ?কে তুমি !'' চিৎকার করে ওঠে শ্যামল ।তার চেতনার শেকর ধরে টান দিয়েছে কেনো এই রহস্যময়ী?
-''চিনতে পারছোনা ?'' কেঁপে উঠে একটু রমনী ।
-''খুব চেনা তবে অচেনা !মনে করতে পারছিনা !''
চুল টানে শ্যামল ।
-''থাক,আর চিনে করে কাজ নেই ।ওঠোতো জানালে থেকে মুখ তোলো !ঘেঁমে নেয়ে গেছো ।ইসস !'' রমনী বলে উঠে । একটু থেমে আবার বলে
-''অথচ জানালা দিয়ে এতো বাতাস ।তোমার ভেতরে জ্বলন্ত উনুন । ''
-''তুমি দেখলে কি করে ?''
-''সব কিছু কি দেখতে হয়? দাঁড়াও মুছে দেই - ''
একি কোমল পরশ !এত স্নেহ ,এত মমতা,এত আদরময় এই সামান্য ছোঁয়ায় ।শুধু আঁচল দিয়ে কপাল ছোঁয়ায় এত শিল্প ,এত রস !
-''কি হলো ,অমন অবাক
হয়ে কি দেখছো ?''
-''কে তুমি ?''
-''জানতে হবেনা ,শেষে -''
-''শেষে কিচ্ছু হবেনা , তুমি বলো !''
নারীমুর্তি হাসে ।শুধু হাসে ।মধুর কোমল সে হাসি ।ওর ভেতরে বোধকরি হাসির দমক ।শরীর বেঁকে বেঁকে যায় ।নিঃশব্দে বাঁকে বাঁকে ঢেউ খেলে ।একটু সরে আসে কাছে ।শরীরের সাথে ।বুকের কাছে ।মনের কাছে ?তলিয়ে যেতে থাকে শ্যামল । কি জলে কি জোছনায় জানেনা ।তলিয়ে যাওয়া । ছায়ামুর্তি কিছুক্ষন বাইরে চেয়ে থাক ।তারপর ঠিক ক্যামেরা প্যানিং এর মতো চোখ ঘুরিয়ে আনে ।তারপর বলে

-''সৃষ্টি ।আমি সৃষ্টি ।''
-'' তাইতো তুমি সৃষ্টি !আমি কোথায় যাচ্ছিলাম ?''
-''তুমি আমার কাছেই যাচ্ছিলে।''
''হ্যা !তাইতো ।তোমার কাছেই ,শুধুই তোমার কাছে ।আমি ভেঁবে মরছিলাম কোথায় যাবো !''
-''তুমি খুব সরল ।''
-''না খুব বোকা ।''
-''হবে কিছু একটা ।''
-''সৃষ্টি ।''
-''বলো ।''
-''আমি নিদ্রাকে খুঁজি কেন ?''
-''তাকে তুমি ভালোবাসো ।''
-''নাহ !আমি তো সৃষ্টি কে ভালোবাসি!''
-''সৃষ্টিই তোমার চোখের নিদ্রা !''
-''ভালোবাসি ।তোমায় ।শুধু তোমার অপেক্ষায় !''
সৃষ্টি শুধু হাসে । হাসির দমকে দেহো কেঁপে উঠে ।

ক্যা-চ-চ-চ ! ঘুম ভাঙে ঠিক সেই মুহুর্তে ।ট্রেন চট্টগ্রাম স্টেশনে দাঁড়িয়ে !দ্রুত চোখের পাতায় ভাসতে থাকে সব কিছু ।সৃষ্টি ।শ্যামলের ভালোবাসা ।শ্যামল একবার কারো কাছে আঘাত পেয়ে ভেঙে চুরমার হয়ে গেছিলো ।তার তিনবছর পর ওর সাথে কথা শ্যামলের ।ঠিক ওরই মতন ছিলো শ্যামল ।যেনো ওরই ছায়া ।সৃষ্টিও তারমতো আঘাত পেয়ে নিজেকে হারিয়ে খুঁজছিলো ।শ্যামল ওর মাঝেই আবার দেখতে পায় নিজের সর্বনাশ ।তবে শ্যামল জানতো সৃষ্টির মনে অন্য কারো বসতি ।সেটাকে ছাপিয়ে যাওয়ার যোগ্যতা তার ছিলনা ।মনে অনেক সাহস সন্চ্ঞয় করে তাকে বলেছিলো ''ভালোবাসি ।'' এর বেশীকিছু আর পারেনি ।আশাও করেনি ।সে কথা দিয়েছিল দেখা করবে তার যোগ্য হতে পারলে ।তবে সেদিন সৃষ্টি আসবে বলে আসেনি ।চিটাগং স্টেশনে তাদেরদেখা হওয়ার কথা ছিলো ।তবে আসেনি সৃষ্টি ।সেই থেকে আজ এতগুলো বছর শুধু অপেক্ষাতেই থাকে ।চিটাগাং এসে ঠিক এই তারিখে এসে দেখে যায় কেও তার অপেক্ষায় আছে কিনা ।প্রতিবার একবুক কষ্ট নিয়ে ফিরে যায় সে ।অপেক্ষার তবুও শেষ নেই ।অনাদী অনন্তকালের অপেক্ষা ।
শ্যামলের চোখ গড়ে ক'ফোটা জল মাটিতে গড়িয়ে পড়লো ।চারিদিক ফর্সা হচ্ছে উদিত সূর্যের আলোয় ।তবুও শ্যামলের আধার ।অপেক্ষা শেষে শূন্য হাতে ফেরার পথে শ্যামলের যাত্রা ।সব শূন্য ।শুধু এক ফালি সুখের আশায় নিয়ত স্বপ্ন বোনে সে আর মন চিৎকার করে কাঁদে ''সৃষ্টি !''
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×