অনেক পুরোনো স্কুলে পড়ার একটি ঘটনা মনে পড়লো । ক্লাস এইটে উঠার প্রায় ছয়মাস ততদিনে কেটে গেসে । আমাদের শেষ পিরিয়ডের ক্লাস নিতো নুরুল ইসলাম স্যার সংক্ষেপে নুরুপাগলা !
আমি বাদ যাবো এটা তো হতেই পারেনা !
ক্লাস ক্যাপ্টেন ছিলো স্যারের খুব প্রিয় পাত্র এবং প্রায়শঃই তাকে আমরা স্যারের হবু জামাই বলে ক্ষেপাতাম !
যাই হোক , সেদিন স্যার ক্লাসে এলেন !মেজাজের উপর বোধহয় আগে থেকে ঠাটা পড়সিলো ।
স্যার রোল দেইখাই দিলো হুংকার ! রোল নাম্বার : 23,53,69 দাঁড়া ! আম্রা তিনজন তো মনে মনে যাবতীয় সবদোয়া দরুদ পইর্য়্যা বাংলাদেশ প্রায় স্বাধীন করার মতো অবস্থা ! এতো দোয়া যদি পরীক্ষার আগে পড়তাম তাইলে স্কুলে নির্ঘাত কালিনারায়ন স্কলার হইতাম কোনো সন্দেহ নাই !
: ও তোরা ! ভাবসাব ইমুন ক্যা !? গুন্ডা হইছো ?
আমি আর আকাশ তো পারলে সাইফরে খায়্যা ফেলি !!''
অবশেষে বেত আসিলো !লাল এবং কালো রংয়ের অপূর্ব বাহার ! অদ্ভুত এবং ভয়ংকর সুন্দর অস্ত্র বুঝি একেই বলে !! সামনে বেন্ঞ্চের তলে আমাদের তিনখানা মাথা চালান করিয়া দিয়্যা স্যার বেদম তালে বাদ্য বাঁজানো শ্রু কর্ছে !! :'( ড্রাম পেটানোর চাইতেই সুমধর সেই আওয়াজের সাথে আমাদের মুখের ব্যাথাসূচক সংগীত ওস্তাদ আলাউদ্দিন খাঁ কেও হার মানায় ! বেণ্ঞ্চের ভেতর থেকে যখন আমাদের মাথাগুলা বাইর হইলো চোখ এবং নাকের পানি মিলে এক চমৎকার সরবত ! অতঃপর বেণ্ঞ্চে বসতে পারিনাই !
ঘটনা বলার উদ্দ্যেশ্য অধিকাংশ ছাগুই আমার মতো ঐ নুরু পাগলা স্যার এর ন্যায় কিছু কাঁঠালপাতা খাওয়া নেতাদের কুকীর্তি এবং কুমন্ত্রের সাজা নিজ নিজ পশ্চাৎদেশে গ্রহনে ব্যস্ত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



