somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লও ঠ্যালা ! আমি করছি ? :-* :-B :!> :p

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার খুব প্রিয় কাজের একটা হেঁটে বেড়ানো এবং টং দোকান পাওয়া মাত্র যাত্রাবিরতি । অতঃপর এক কাপ চা খেয়ে যাত্রা শুরু । আজকেও বের হলাম । একটু ঢু মারলাম ইতি উতি । গন্তব্য ছবির হাট । মালিবাগ মোড়ের টং এর দোকানগুলোর ওখানে পৌঁছানো মাত্রই ক্লান্ত শরীরটা টেনে নিয়ে গেলাম ছায়াঘেরা বেন্ঞ্চির তলে ! আহা ! কি শান্তি ! চা খাবো ভেবেছিলাম তবে দেখলাম লেবুর শরবতের ব্যবস্থা আছে । এক গ্লাস শরবত ঢকঢক করে চালান করে দিলাম গলার ভেতর দিয়ে পাকস্থলিতে । এর মাঝেই দুজন বেশ মাতব্বর ধাতের লোক দোকানে এলেন । এসেই চা এর অর্ডার দিলেন । আমি আমার ট্রেডমার্কড কাজে নেমে পড়লাম । পর্যবেক্ষন করছিলাম তাদের ! তাদের কথোপকথনটা যথেষ্ট সুচারুভাবে তুলে ধরার চেষ্টা করছি ।

- আররে ! আইজকা নাকি হরতাল ? :-*

- হম । সব সরকারের পায়তারা । ওরা ফাইজলামি শুরু করসে । লংমার্চ করতেসে করুক ! হরতাল ডাকার কি দরকার ? X(

- হরতাল নাকি নাস্তিক বাঁচানোর লাইগ্যা ডাকছে ? পাঁচলাখ হেফাজতির লগে কি ওরা পারবো ! অলরেডি সব আয়া পর্ছে ! :-B

- হম ! বি.এন.পি আর জামায়েত চাইলে সরকারের গদি খায়্যা দিতে পারবো ।। কি যে ঘোড়ার ডিমের হরতাল ডাকছে ! ওগো সামনে কিছু করতে পারবো ?শাহবাগের বিরানী পার্টি বিরানী না পাইলে কি আর হরতালে আইবো !? :-/

এইবার আমি ভাবলাম একটু বিনুদুন নেই । আমি তাদের দিকে তাকালাম । গলা টা একটু খাকারি দিয়ে পরিষ্কার করে বললাম

- ভাইজান , আপনারা যে শুরু করলেন হেফাজত থেকে গেলেন বি.এন.পিতে আর গালি দিলেন সরকারে আর থামলেন শাহাবাগে । ব্যপারটা বুঝলাম না । আপনাদের মতে কী হেফাজতে ইসলামী খুব ইসলাম সম্মত ? তারা কি ইসলামের হেফাজতকারী ? ইসলামের হেফাজত করার দায়িত্ব আমার জানামতে সৃষ্টিকর্তার ! আর আপনাদের বিম্পি এবং জামায়েত শিবিরের হরতালের নিদর্শন তো দেখতেই পাচ্ছেন । (পাশে থাকা পোষ্টারের দিকে দৃষ্টি আকর্ষন করলাম ।।)

একটু ভ্যাবাচ্যাকা খেলো ।তাদের উত্তর শোনার দিকে আমি ভ্রুক্ষেপ না করে জিজ্ঞেস করলাম

- পাঁচলাখ মানুষের পাঁচশত টাকা দিয়ে আপনারা কি কুলাতে পারবেন ? অর্থায়ন টা কি করে এলো ?ইসলামী ব্যাংক কি আবার দানচ্ছত্র খুলে বসেছে নাকি ! আর প্রতিটা ব্লগার নাস্তিক !?কয়টা ব্লগ পড়েছেন ?? কয়বেলা বিরানী খাইলেন শাহবাগে ?? একটু পরে যাবো শাহবাগে ,চলেন যাই , আমাকে একটু বিরানীদাতার সাথে পরিচয় করায় দিয়েন ! আর ভালো কথা , লংমার্চ কথার অর্থ জানেন ? লংমার্চ করবেন অথচ আসবেন বাসে ! এই নাকি আপনাদের ভক্তি ।।

লোক দুইটা জিজ্ঞেস করলো

-আপনি কি ব্লগার ?
.
.
আমি বললাম

- কেন ব্লগার না হইলে কি এসব বলতে পারবোনা ?

তারা মুখ চাওয়া চাওয়ি করলো । কি ভাবলো কে জানে । দ্রুত চা খেয়ে বিরবির করে বললো

- শ্লা নির্ঘাত নাস্তিক ব্লগার !
.
.
আমি চায়ের দোকানির দিকে তাকিয়ে বললাম

- ''নাড়ায়ে তাকবীর ! আল্লাহু আকবার ! ''

তৎক্ষনাৎ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে প্রায় দৌড় দিলো । তবে যাওয়ার আগে আবারো বিরবির করলো
.
.

- '' তারাতারি চল ! শালা আন্ডারকাভার শিবিরকর্মী ! বাজায়ে দেখতেসে !''

আমি হাসতেই আছি ! এখনো বাংলাদেশে ব্লগারের চাইতে শিবিরকেই বেশী-ই ভয় পায় ! আফটারঅল , ব্লগার টান দেয় ধুতি ধইরা আর শিবির টান দেয় জান ধইরা !বিল টা দিয়ে প্রায় দ্রুত যাত্রা শুরু করলাম ঐ লোকদেরই পথে । হঠাৎ করেই দেখলাম দুজনই ভোঁ দৌড় ! :!>

লও ঠ্যালা ! আমি কি করলাম ? :O :D

[বিঃদ্রঃ ছুটি উপলক্ষ্যে পান্ঞ্জাবী পরছিলাম ! :-D :-B ]
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×