somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোনেন শোনেন ভাইবোনেরা শোনেন দিয়া মন ।। দুঃখী মায়ের কথা আজি করিবো বর্নন ।।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবলা নারী । ছেড়া শাড়ী পরে বদনখানি ঢেকে রেখেছে কোনোমতে !অভাগা সন্তানগুলোর রক্তে রন্ঞ্জিত সবুজ শাড়ীর আঁচল । কি নিদারুন আর্তনাদ মায়ের ''আমার ছাওয়ালগুলারে বাঁচা বাপ ! ছাওয়ালগুলার অনেক কষ্ট হইতেসে ! তোরা তাগো উদ্ধার কর !'' কি করুন সেই আকুতি ! চোখ বেয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে ! কেউ কি দেখেনা ! অতঃপর মা সেই ছেঁড়া শাড়ী পরে দৌড়ে গেলো দেশের মোড়লের কাছে ! সুউচ্চ , শক্তপোক্ত ভবনে এসির বাতাসে বসে আছেন প্রধান নেত্রী !সবাই ছেড়া শাড়ী পরিহিতা নারীকে দেখে নাক সিটকোচ্ছে ! ''এই পতিতা এখানে এলো কি করে ?! এই ধর্ষিতা কে বের করে দাও ধাক্কা দিয়ে !'' তবুও নড়লো না ! প্রধান নেত্রীর পা ধরে কাঁদছে ! ''মাগো ! ও মা ! ছাওয়ালগুলিরে আপনে বাঁচান মা ! ওগো অন্ততঃ একটু খাওনের বন্দোবস্ত করেন ! বাঁচান না ওগো ! মাগো ! আপনি মহান গো মা ! আপনিই পারেন তাগো বাঁচাইতে !'' নেত্রী কর্ণপাত করলেন না ! তার সামনে থরে থরে সাজানো খাবার ! এখন তো আবার তার লান্ঞ টাইম ! তাকে বিরক্ত করা যাবেনা ! নিরাপত্তারক্ষীরা তলপেটে ককিয়ে এক লাথি দিয়ে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিলো তাকে কক্ষ থেকে ! অবলা নারী দিগ্বিদিকশূণ্য ছুটছে !!! অদূরে থাকা গনমাধ্যমকর্মীদের পা এ লুটিয়ে পরে হাট করে কান্না জুড়ে দিলো ! ''বাপজান ! ও বাপজান ! দেখেননা বাপজান আপনার ভাই বোনগুলার রক্তের দরকার ! অনেক অনেক রক্ত ! আপনার ই তো ভাই ওরা ! আপনার ই তো বোন ! রক্ত দিয়ে ওদের বাঁইচা থাকতে দেন গো !'' ক্ষুব্ধ গনমাধ্যমকর্মী এবার বিরক্ত ! ঠাট বাটের সাথে মাইক ধরা লোকটার হাত থেকে মাইকটা পাশে রেখে বললো ''কেনো আমার সময় নষ্ট করছেন ! দেখছেন না কর্তব্য পালন করছি ! আমি রক্ত দিলে খবর সংগ্রহ করে আমজনতাকে উস্কে দেবে কে ! যান তো ! এখান থেকে যান !'' টেনে হিঁচড়ে ফেলে দিলো দুরে ! আরো দুরে ! এবার অবলা নারী দেখতে পেলো আলো ঝলমলে সম্মেলন কেন্দ্র ! ভেতরে আলোর ঝলকানিতে চোখ ঝলসে যাবার যোগার ! কে নেই সেখানে ! একেকজন রথী , মহারথী ! বিশিষ্ট মানবতাকর্মী থেকে অভিনয়জগতে ছোটোলোকদের প্রতিনিধিত্বমূলক চরিত্রে অভিনয় করে দেশ কাঁপানো তারকা ! সবাই আছে ! অবলা নারী ভাবলো এবার ঠিক জায়গাতে এসেছে ! কাছেই থাকা মাইকের কাছে ছুটে গিয়ে গভীর মিনতি ''শোনেন শোনেন বাপজানেরা , শোনেন দিয়া মন ! অভাগা এই মায়ের কথা করিবো বর্নন ! আলোর অভাবে মরিলো সন্তানেরা আমার ! কিছু আলো ধার পাইতে চাই দেবেন নাকি সাই ?! আরে আপনার ভাইরা ধ্বসের তলে কেঁদে কেঁদে মরে , আপনি কি তার ভাই হইয়্যা বাঁচাইতে পারেন না তারে !''
কি নিদারুন সেই সুর ! তবে সবার কানে পৌঁছালোনা সে আকুতি ! সবাইতো এটাকে নিছক নাটক ভেবে তালি দিয়ে গেলো ! তবে খুব দ্রুত তাকে চিনতে পেরে আরো একদল সুশীল পর্দা ফেলে তাকে ধর্ষন করলো ! মা কাঁদতে কাঁদতে যখন সন্তানদের মৃত্যু দেখতে ফিরে আসতে শুরু করলেন কিছু নষ্ট তরুন তা দেখে ছুটে এলো ! ''মা , আপনার এই হাল কেনো ? আমাদের মতো নষ্ট তরুন থাকতে কেনো মরবে আমার ভাই কিংবা বোন ! আমরা আসছি ! ভয় নেই !আমরা নষ্ট তাই একটু হলেও পাপের ভাগীদার হতে চাই ! আমাদের নেবেন মা !?'' অবলা নারী তার নষ্ট সন্তানদের দেখে পরম মমতায় বুকে আগলে নিয়ে এলেন সাথে ! মায়ের দুঃখ এই নষ্ট তরুনরা ঘোঁচাবে ! তুমি দেখে নিও মা ।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×