কখনো কি জেনেছো ?
খা খা রোদে পথ থেকে পথে ,
রয়েছে মলিন ঠোটের চুমুর স্বাদ।
ঝিমুতে থাকা কাকের চোখে রয়েছে ,
কালো মেঘের জন্য করুন আকুতি ?
জেনেছো , বেকার যুবকের স্যান্ডেলের ;
ছেড়া শুকতলীর মধ্যে রয়েছে মার্সিডিজ বেন্ঞ্জের স্বপ্ন ?
আমি দেখেছি , জেনেছি , উপভোগ করতে শিখেছি ,
কারন , ঐ খা খা রোদে অসংখ্যা মুখের মধ্যে ,
আমি একজন বিরামহীন পথিক ।।
সময় মাহমুদ
৩০/০৮/২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



