somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্য শরীরে রাখি কৃষ্ণচূড়া মন

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোমরা দেখ গো আসিয়া
কুঞ্জ ধরে শ্যাম দাঁড়াইছে
নেপূর পায়ে দিয়া।।

ঢেউ ভাঙা পানের বরজে লাজুক দাঁড়ায় ধলেশ্বরীর জল, শরীরে পাখা গজালে নাম নেয় যারা মেঘপক্ষী। মেঘপক্ষীর পালকে আলোর ধোঁয়া, কোমরে ঝুনঝুন করে উঠে সোনালু ফুলের কুড়ানো রেনু। টিয়ার বুকের মতো রঙ জল ছিটায় শিউরে উঠা পানের দেহে।
সে দেহে তোমার স্বর্নগন্ধী আঙুল চুবিয়ে স্নায়ুতে কি ছবি আকঁ, ভাবতে ভাবতে আমি বুনো হই।
ভাবতে ভাবতে আমি পথের পাশে ফসিলের গায়ে হেলান দিয়ে বসি, ভাবি, তোমার নূপুরের বাজনা কবে শেখালে চরাচরে আঁচল ছড়ানো বিপুল পানের চরকে। কবে?

আমরা যত ব্রজনারী
থাকি গো ঘুমাইয়া
(এগো) নেপূরের শব্দ শুনি
উঠি চমকিয়া।।

তোমার পায়ে পলি ঠেকে। তুমি চোখ বোজে মাটিকণার আদুরে আলিঙ্গনের প্রতি স্পন্দন বুকে তুলে রাখ। আমি অপেক্ষায় থাকি, কখন তোমার বোজানো চোখ খুলবে, কি রঙ দেখা যাবে ও বিশাল কমলাক্ষীতে?
অমনি সেই হরিলুটের মহোৎসব। দেখ, কত রঙ! এ দেশে আজ রঙ উৎসব বুঝি? তোমাকে হাত ধরে টেনে নিয়ে গেলে তুমি হাসিতে ভাঙতে ভাঙতে আমাকে শুধালে, রঙে নামবে এসো...
কিন্তু আমি চেয়ে রইলাম। আমার বুক কেঁপে গেল, আত্না ধরে প্রবল দীর্ঘশ্বাস ঝাপিঁয়ে নামলো। তোমাকে দেখে দেখে কত শত ঋতু সাঁই সাঁই ত্রস্ততায় ঘুরে উড়ে ঝরে পড়তে লাগলো দিগন্ত ব্যাপী সে পানের বরজে...
তুমি তখন খিল খিল হাসছো, শনশনে বাতাস তোমার চুল খুলে দিলো, তোমার খোঁপায় ময়ূরকন্ঠী রঙ উপছে নামলো, রঙ বয়ে গেলো এ আকাশ হতে দূর আকাশে...
আমি বেভুল... বেভুল...

এখন বুঝি চন্দ্রাবলি
দিছেন নিকালিয়া
কানাকানি কানমন্ত্র
দিছে গো শিখাইয়া
লং এলাচি পানের খিলি
নিত তার লাগিয়া।।

তখন আয়েশী আড্ডায় সবুজের দেশে কাঁচপোকাদের কানাকানি। মুগ্ধ কণ্যার লাগি আমার হৃদস্পন্দন টের পেয়ে আমাকে চোখ ঠারে হলুদ পাখি, পাতি ডাহরের কাজলা চোখ-পল্লব। শ্যামা ফিঙেদের কৌতুহলী চোখের আড়ালে আমি তখন মাটিতে পা খুঁটে খুঁটে লাজুক হাসি। অপরাজিতা ফুলের শিকড়ে নিশিন্দার পাতা গড়াগড়ি খায় হাসতে হাসতে। আমি চোখ পাকাই, রেগে উঠার ভান করি, নিশিন্দার গড়াগড়ি হাসিতে তখন যোগ দেয় ঝুটিঁওলা মাছরাঙা, তার পেছন পেছন নীল লেজ সুইচোরা।
এসবই তোমার নৃত্যরত ত্রিভঙ্গীর দীর্ঘ রেখায় ঘূর্ণিবাত্যার মতো ধেয়ে যায়, সুলতানের ফসলী জমিনের পুরুষ্ট ছবির মতো আলগোছে আঁকা হয়ে যায় চরের সুকোমল প্রান্তে, উঠোনে।
তোমার চুড়িতে চোখ রগড়ে নিয়ে বাতাসে গোত্তা খায় এক ঝাঁক নীলকান্ত পাখি। তুমি তাদের মৃদু বকে নিয়ে আরো দূরে কেটে যাওয়া লাল এক ঘুড়িকে বুকে তুলে নিলে মমতা ভরে।
আমার তখন ইচ্ছে করে, ঘুড়ি যদি হই, কেটে যাওয়া লাল ঘুড়ি এক...

ব্রজ কিশোর দাসে বলে
শোন গো ধনি রাইয়া
আর নয় বিলম্বের কাজ
শ্যাম রইছে দাঁড়াইয়া।।

গোধূলী থমকে রইল তখন জল-স্পর্শী পানের বরজে, মাইলের পর মাইল ছোঁয়াচে কমলা আলো আকাশের ঠোঁট হতে তোমার গালের আভায় ছড়িয়ে গেল। তোমার আভা ছিটকে নামলো পানের ডগাতে, মাথা নেড়ে নেড়ে তারা গোধূলী ছড়াতে লাগলো কাউন শিরীষ বটের দিঘীতে।
তুমি এবং গোধূলী- সহোদরার মতো গলাগলি ধরে বউচি গোল্লাছুটে মেতে উঠলে। চোখের তারায় আলো ফুটিয়ে আমাকে আবার শুধালে, গোধূলীতে নামবে এসো...
পৃথিবী ঝনাৎ করে বাজাল যাবতীয় কৌতূহল। আমার পায়ের পাতায়, পদক্ষেপের স্নায়ুতে তির তির করে কেঁপে উঠলো শ্রাবণ জলের কোলাহল, বোশেখ ঝড়ের অস্থির দাপাদাপি। আমি তোমার মুখের দিকে চাইলাম, গগন গগন ব্যাপী ছড়ানো মহাদেশের সুবিন্যস্ত রূপ কলকলিয়ে উঠলো মহাশূন্যের দিকে...
কচি কিশলয় মৃদু শিষ বাজিয়ে আবাহনী গান গাইতে থাকলে আমি পা মুড়ে সে মাতাল রঙের দেশে লিখতে বসি তোমার বন্দনাগীতি...

১৩ জুলাই ২০১৩

ছবি উৎস: গুগল
ছবি: Girl Streched out on the Grass(১৮৯০),
শিল্পী: Pierre-Auguste Renoir
স্টাইল: Impressionism

গান: ইটালিক হরফে লেখা এটি সিলেট অঞ্চলের একটি ধামালি গান।
সংগ্রহ: গিয়াসউদ্দীন আহমদ সম্পাদিত বই "ধামালি গান -১", পৃষ্ঠা ৭১
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২৬
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×