আসুন, এই অকুতোভয় দেশপ্রেমিককে তার প্রাপ্য সম্মানটা দেই
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক আশা আর স্বপ্ন নিয়ে বাংলাদেশ ফুটবল দল এইবার সাফ আসরের আয়োজক দেশ নেপালে যায়। ২০০৩ এর পর বাংলাদেশ আর সাফ জিতেনি। তাই এইবার ব্যাপক অর্থ খরচ করে বিদেশ থেকে দামী কোচিং স্টাফ নিয়ে আসে বাফুফে। তারপর বেশ দীর্ঘ অনুশীলনও চলে। এইবার এই দলের অধিনায়ক হচ্ছেন মামুনুল ইসলাম। তিনি অসুস্থ থাকায় প্রথম ম্যাচ খেলতে পারেননি, সেই ম্যাচে বাংলাদেশ নেপালের কাছে ২-০ গোলে পরাজিত হয়। তাতে মামুনুল জাতির কাছে ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেন, কারন তাদের কাছে যে প্রত্যাশা ছিল তা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হওয়াতে। কিন্তু গতকালও বাংলাদেশ জিততে পারছিল না দেখে চোট নিয়ে বদলি হিসেবে মাঠে নামেন মামুনুল। তার সমস্যা হচ্ছে পায়ে আর সেটা বেশ বর রকমের সমস্যা। এই অবস্থায় তিনি তিন তিনটি ইঞ্জেকশান পায়ে নিয়ে খেলতে নেমে যান। শুধুমাত্র দেশের প্রয়োজনে তিনি এতবড় ঝুকি নিয়েছেন। যে ঝুকি তার পেশাদারি ফুটবলজীবন শেষ করে দিতে পারতো। তাইতো খেলা শেষে কোচ ক্রুইফ বলতে বাধ্য হলেন “ও ফিট না হলেও ইনজেকশন নিয়ে মাঠে নেমেছে, ওর মনটা আসলেই অনেক বড়”। মাঠে নেমেই তিনি খেলার মোড় ঘুড়িয়ে দেন। তার সহায়তায় মিশুর দেয়া গোলে সেই ম্যাচ জোর করে শ্রীলঙ্কান রেফারী ড্র করান। জেতা ম্যাচ শেষ মুহুর্তে ড্র করায় অঝোরে কেদেছেন এই প্লে মেকার সহ গোটা টিম। প্রতিবাদ স্বরূপ সাংবাদিকেরা ভারতের সংবাদ সম্মেলন বর্জন করে। ম্যাচ ড্র হয়েছে তাতে কি, তারা আমাদের বীর, আমাদের যোদ্ধা। আসুন তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা দেই। তাদেরকে জানান দিই যে, আমরা তাদের পাশে আছি, তাদের পাশে থাকবো সুসময়ে-দুঃসময়ে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন