
একদিন আমাকে কেউ একজন কিনে নিয়েছিল;
আর ভোগ করেছিলো টেন্ডারে সর্বনিন্ম মূল্যে ক্রয়কৃত বস্তুর মত।
আমি চুপ করে থেকেছিলাম।
একদিন দ্বিতীয় কেউ জবর দখল করেছিল আমাকে; সেই পৃথিবীতে জবর দখল আইনতঃ সিদ্ধ।
আর ব্যক্তিগত পৈত্রিক সম্পত্তির মতন আমাকে যাচ্ছেতাই ব্যবহার করেছিল।
আমি চুপ করে থেকেছিলাম সেখানেও।
আর এভাবে আমি একাধিক ভূ-স্বামীর কাছে বহুবার হস্তগত হয়েছি।
ওরা প্রত্যেকে একটা নামই দিয়েছিল আমাকে-
বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


