somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞাপণ

২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হতে তো পারে আজ রাতই জীবনের শ্যাষ রাত, জেনেও যারা আগামীকালের কর্ম-পরিকল্পনা সাজায়
এলার্ম দিয়ে রাখে খুব ভোরে উঠবে বলে, এটাই মুনাফেকি, তাদের অন্তর ইলাহী বিমুখ

আজ রাতই তো হতে পারে আপনার শ্যাষ রাত, মেনে যারা জীবনের সব মুহূর্তকে উপভোগ করেন
এবং প্রতিটি মুহূর্তকে জীবনের শ্যাষ মুহূর্ত জেনেই কাজ করেন, তারা বিশ্বাসী।
তাদের আগামীকাল নিয়ে কোন মাথাব্যথা নেই
তারা জানে তাঁর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না

এরপর স্ক্রিনে ভেসে উঠল এক অভূতপূর্ব
সুন্দরী যার কণ্ঠণালী দিয়ে বয়ে যাওয়া জলধারা দুধের নহরের মতন পরিলক্ষিত হয়
দু’হাত প্রসারিত করে স্বাগত জানাচ্ছে
কোমল পেলব সুন্দরী যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে খরগোশের চামড়া দিয়ে বানানো প্রকাণ্ড বিছানা
নানান রঙের বোতল জাত পানীয়, সুদৃশ্য ঝাড়বাতি, থরে থরে সাজানো দুধের গেলাস
এইসব দৃশ্য যখন প্যানিং হচ্ছিল, তখন ব্যাকগ্রাউন্ডে দেবদূতের কণ্ঠে ভেসে আসছিল-
আর জীবনের শেষ মুহূর্তকে উপভোগ করার জন্য আসুন . . .

মাত্র হাজ্বী আব্দুল গাফফার মণ্ডল ঈশার নামাজ সমাপ্ত করে বাসায় এলেন।
আট-টার সংবাদের বিরতিতে প্রচারিত বিজ্ঞাপণ হাজ্বী আব্দুল গাফফার মণ্ডলের
এতদিনের বিশ্বাসে যে খুঁত ছিল তা ধরিয়ে দিল।
আজ রাতই তো হতে পারে জীবনের শ্যাষ রাত, আগামীকালের বিষয়ে তার হাত
জপতে জপতে হাজ্বী আব্দুল গাফফার মণ্ডল আর দেরি না করেই দৌড় দিলেন কাকলীর হোটেল লাভ ইন এ

তোরাব আলী সিকদারের ও লেভেল পড়ুয়া ছেলেটা হঠাৎ বায়না ধরল-
তার জন্য আজকে আট-দশটা চে’র ছবিওয়ালা টি-শার্ট কিনে আনতে হবে।
তোরাব আলী সিকদার বেজায় খুশি।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মার্ক্সীয় আদর্শ লালন করে গেছেন নিবিষ্ট চিত্তে
শোষিত শ্রেণির অধিকার আদায়ে মিছিলের সামনে থেকে স্লোগান ধরেছিলেন,
যদিও এখন দুইটা বিশালাকৃতির গার্মেন্টস’র মালিক হওয়ায় আর সেসবে মনোযোগ দেয়া হয়ে উঠে না।

তোরাব আলী সিকদার দশটা চে’র ছবিওয়ালা টি-শার্ট এনে ছেলের হাতে দিয়ে জিজ্ঞেস করলেন,
এডিডাস, ডু ইউ নো হু ওয়াজ দিজ পারসন? হেই বাডি, ইউ পুওর ম্যান, হি ইজ দ্যা বস অব অল দ্যা ফ্যাশন আইকনস!
তোরাব আলী সিকদার শুধু মনে মনে বললেন, ইয়েস, হি ইজ!

জয়ন্ত বাবু সবে পুজোপাঠ সেরে টিভিতে দেব বাবার বেদ আলোচনা শুনছিলেন
বিরতিতে দেখলেন বাবা দর্দ বটিকা আর দাঁতের মাজনের বিজ্ঞাপণ দিচ্ছেন
জয়ন্ত বাবুর ছেলে জিজ্ঞেস করল- বাবা, এই গুরুদেব বাবাকে তো শাস্ত্র আলোচনা করতে দেখেছিলাম একটু আগে
এখন বুঝি উনি দাঁতের মাজন ও বেচেন!
জয়ন্ত বাবু দুটো দর্দ বটিকার কৌটো আর দাঁতের মাজনের শিশি তড়িগড়ি করে কিনে নিয়ে এলেন

আর আমাদের সকল ভোর ও সন্ধ্যার সুদৃঢ় বিশ্বাসসমূহ বিজ্ঞাপণের প্লটের মালিকেরা কিনে নিলেন।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×