somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুবা ও টুংটাং

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক ঈদের দ্বিতীয় দিন হওয়ায় চারদিকে উৎসব উৎসব ভাবের কোনো কমতি ছিল না। সর্বত্র নতুন পোশাকের প্রতিযোগিতা, আড্ডা, হই-হুল্লোড়। আড্ডার এক ফাঁকে ঢাকা থেকে আসা এক ছোট ভাইকে নিয়ে রওনা দিলাম শহরের সিও অফিস এলাকার দিকে। পরিচিত রাস্তার অপরিচিত নীরবতার সঙ্গে হাত মিলিয়ে যাওয়ার সময়ও জানতাম না আজ আরেকটা স্মরণীয় দিনের সঙ্গে দেখা হতে যাচ্ছে আমাদের। উদ্দেশ্য, বিখ্যাত সরোদশিল্পী ওস্তাদ আফজালুর রহমানের বাড়ি দেখা; যিনি নয় বছর বয়সেই টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন অন্ধ। বাবার মতো দুই মেয়ে মহুয়া রহমান রুবা ও অন্তরা রহমান টুংটাংও আজ দৃষ্টিহীন।
বাড়ির সামনে যেতেই চোখে পড়ল সাইনবোর্ডে লেখা, ‘ইনার আইস মিউজিক্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড’ এবং দেখা হলো ওস্তাদজির সহধর্মিণী আনোয়ারা রহমানের সঙ্গে। ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচয় দিতেই ভেতরে বসতে বললেন। তিনি দুই মেয়ে রুবা ও টুংটাংকে নিয়ে এসে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। শৈশবে গ্লুকোমা ব্যাধিতে আক্রান্ত হয়ে দৃষ্টি হারানো এ দুজনই একাধারে বাজাতে পারেন কিবোর্ড, ভায়োলিন, তবলা, পাকোয়াসসহ নানা সংগীতযন্ত্র। লিখতে পারেন কবিতা, গল্প, গান। গাইতে পারেন বাংলা, হিন্দি, ইংরেজি ও জাপানিজ ভাষায়। সৃষ্টিশীল সব গুণই যেন তাঁদের মধ্যে বিদ্যমান। সংগীতের মাধ্যমে পেয়েছেন তাঁরা জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি এবং এক ডজন জাতীয় পুরস্কার। গান গেয়েছেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারে।
ঈদ কেমন কাটল—জানতে চাইতেই টুংটাং বলেন, ‘ভালো কাটেনি! আব্বুকে খুবই মিস করেছি।’ বলেই চুপ হয়ে গেলেন। ‘ঈদের দিন আম্মু-আব্বু এবং আরও কয়েকজন মিলে আমরা বেড়াতে যেতাম। কিন্তু এবার...।’ এ কথা বলেই রুবাও নীরব হয়ে রইলেন। কিছুক্ষণ নীরব থাকার পর দুই বোন একসঙ্গে হেসে উঠলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই রুবা বলে উঠলেন, ‘জানেন ভাইয়া, আব্বু একা থাকতে পারতেন না। যখন আব্বুর এনজিওগ্রাম হয়, তখন ডাক্তারকে বলেকয়ে আমাদেরও থাকতে হয়েছিল আব্বুর সঙ্গে।’
একপর্যায়ে গেয়ে শোনালেন তাঁদের লেখা ও সুর করা অসাধারণ কয়েকটি গান। দেখালেন সিঙ্গাপুরের একটি দৈনিকে প্রকাশিত তাঁদের একটি গল্প এবং বাংলাদেশে প্রকাশিত একটি গল্পের বই। সবকিছুই আমাদের মুগ্ধতার বাঁধ ভাঙার জন্য যথেষ্ট ছিল। আসার আগে আব্বুকে কীভাবে অনুভব করেন—জানতে চাইলে জবাব দেন, ‘আম্মু-আব্বু মিলে আমরা চারজন
ছিলাম একজন। তাই আব্বু মিশে আছে আমাদের হৃদয়ে।’


View this link লেখাটা আজ প্রথম আলো বন্ধুসভা পাতায় ছাপা হয়েছে...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×