somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেবেলার খেলাগুলো

১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকায় এসেছি ১৯৯২ সালে।তখনো স্কুলেই ভর্তি হইনি।তাই বলা যায় আমার আনন্দময় ছেলেবেলার দিনগুলো কেটেছে এই ঢাকাতেই।আমরা থাকতাম দক্ষিণ গোড়ান এলাকায়।তখনো ওই এলাকার তেমন উন্নতি হয়নি।নতুন নতুন বাড়িঘর উঠছে।

আমরা যে গলিতে থাকতাম তার নাম ছিল হাওয়াই গলি।সেখানেই আমি পেয়ে গেলাম চমৎকার কিছু বন্ধু।সবাই এলাকায় নতুন এসেছি।আমরা ছিলাম ছয়জন এবং সবাই সমবয়সী।আমাদের আর পায় কে?সারাদিন কাটতো দুরন্তপনায়।কত মজার খেলাই না আমরা খেলেছি!

প্রথমেই যে দু'টি খেলার কথা মনে পড়ে তা হল ছোঁয়াছুয়ি আর বরফপানি। ছেলেমেয়ে সবাই একসাথেই খেলতাম ক্লাস ফাইভ পর্যন্ত।তারপর মনে হল আমরাতো বড় হয়ে গেছি।মেয়েদের সাথে খেললে তো আর প্রেস্টিজ থাকে না:P!যাই হোক আমার মনে হয় এই দু'টি খেলা যে খেলেনি তার জীবনটাই বৃথা।আমরা প্রতিদিন একজনকে টারগেট করতাম চোর বানানর জন্য। বেচারার সারাদিনটাই মাটি হয়ে যেত আমাদের পিছে দৌড়ে দৌড়ে।আহ কী মজারই না ছিল দিনগুলো!

আরেকটি মজার খেলা ছিল টিলো-স্পেস বা এই জাতীয় কিছু।অনেকটা লুকচুরি খেলার মত।খেলাটা খেলতে গিয়ে পুরো এলাকাই আমাদের নখদর্পণে চলে এসেছিল।

ফুল-টোক্কা নামের একটি খেলার কথা আবছা আবছা মনে পড়ছে।যতদূর মনে হয় দুই দলে ভাগ হয়ে খেলাটা খেলতে হয়।এক দলের রাজা এসে অন্য দলের প্রজার চোখ চেপে ধরে,আর তার দলের প্রজা এসে ওই চোখ বাধা প্রজাই কপালে টোকা মারে।পরে চোখ বাধা প্রজাটিকে অপরজনের নাম বলতে হয়।হেন চিটিং নেই যা এই খেলায় হত না।শেষ পর্যন্ত ঝগড়া-ঝাঁটি করে,একজন আরেকজনকে জন্ম আঁড়ি দিয়ে যার যার বাড়ি ফিরতাম! পরদিন আবার যথারীতি খেলা হত।

আরেকটু বড় হতেই শুরু করলাম সাত-চারা আর বম্ব-বাস্টিং খেলা।এই দু'টি খেলার চেয়ে আর কোনও রোমাঞ্চকর বোধহয় খেলিনি।যদিও বম্ব-বাস্টিং খেলতে গিয়ে আমার একটি দাঁত শহীদ হয়েছিল:((!

সবশেষে আসলো আধুনিক খেলা ফুটবল আর ক্রিকেট।বর্ষাকালে খেলতাম ফুটবল আর সারাবছর ক্রিকেট।

গলির মধ্যে ফুটবল খেলার মজাই আলাদা। তবে আমি ছিলাম চশমুদ্দীন, তাই ফুটবল খেলার চেয়ে রেফারিংই মনে হয় বেশি করেছি।

ভার্সিটিতে ভর্তি হওয়ার পরও যে খেলাটি এখনও খেলতে পারি সেটা হল ক্রিকেট।তবে ক্রিকেট খেলাটা উপভোগ করেছি ছোটবেলাতেই বেশি।এখন একটু দৌড়াতেই কষ্ট লাগে/:)!

একটা কথা না বলে পারছিনা।ক্রিকেট কিংবা ফুটবলের চেয়ে দেশীয় খেলাগুলো খেলতেই যেন বেশি মজা পেয়েছি।না,আমি আলগা ভাব দেখানোর জন্য বলছিনা,সত্যিই এটা আমার মনের কথা।ছোটবেলায় যেখানে সহজেই দেয়াল টপকাতে পারতাম,এখন দেয়াল টপকাতে আরেকজনের সাহায্য লাগে।ক্রিকেট কিংবা ফুটবল খেলতে যেখানে আলাদা ফিটনেস ট্রেনিং লাগে,সেখানে এই খেলাগুলোই ফিটনেস ট্রেনিং হিসেবে কাজ করে।আজকালকার ছেলেমেয়েরা খালি গেমস খেলেই সময় পার করে।ছেলেবেলার ওই মজার খেলাগুলোর স্বাদ যদি তারা একবার পেত,আমার বিশ্বাস তারা কম্পিউটার এর কথাও ভুল যেত!
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×