somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোধহীন আমি

১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনে দিনে আমি ভাবাবেগশুন্য হয়ে যাচ্ছি
আমার চারপাশে ঘটে যায়
হাজারটা ঘটনা
আমাকে স্পর্শ করেনা কিছুই।

ডাস্টবিনে কাকের বদলে ছিন্নমুল শিশু
কাকের আহারে ভাগ বসায় আমার ভাই কিংবা বোন
গায়ে আলখেল্লা পরে ভন্ডের দল সাজে মোল্লা পুরূত যিশু।

শকুনীর খোজ পাইনা সারা আকাশ জুড়ে
আমরাইতো শকুন হয়ে গেছি
খুজে খুজে সব শকুন খাওয়া হয়ত শেষ
আমরা যখন শকুন নিশ্চই রাখবনা কিছু আর অবশেষ।

কুকুরের চেয়ে আমরাই এখন বেশি ঘেউ ঘেউ করি
সভা সেমিনার করে নিজের জাত চেনাতে ব্যস্ত
কোথাও কোন সহনশীলতা নেই
পকেটের হিসাবটা কিংবা ভাগের কড়িতে কমতি হলেই
কুকুর হতেও দ্বিধা নেই।

দিনের আলোয় আমার বোনটি শিক্ষালয়ে
যেতে কেঁপে উঠে,
শিক্ষালয়ে এখন আর শিক্ষক কিংবা ছাত্র থাকেনা
কিছু পশুও থাকে, আর ঐসব পশুরা
উৎ পেতে থাকে আমার বোনের দিকে
আমার মায়ের দিকে
হায়ানারাও দেশ ছেড়ে পালিয়েছে অনেক আগেই
মানুষরূপী হায়ানাদের ভয়ে।

আমার চারপাশে যিশুরা ঘুরে
আমার চারপাশে কুকুর ঘুরে
আমার চারপাশে শকুনীরা উড়ে
হায়ানারা হাত তুলে দেখায় হিংস্র থাবা

কিছুই বলতে পারিনা, কিছুই করতে পারিনা
তুলে দিতে পারিনা এক মুঠো অন্ন ঐ শিশুটির মুখে
খুলে দিতে পারিনা ঐসব মোল্লা পুরূত যিশুদের মুখোশ
বাচাঁতে পারিনা শুকুনীর হাত থেকে আমার মাকে কিংবা মাটিকে
করতে পারিনা শিক্ষাংগনকে পশুমুক্ত

আমি নির্ভার
নির্লিপ্ত যাপন করছি আমার জীবন
হয়ে গেছি প্রতিক্রিয়াহীন
হয়তোবা আমিও কুকুর কিংবা হায়না প্রজাতির।
**********************************************************************************************************************

পাদটীকা : এটা একটা রিপোষ্ট।২০১১ সালে লিখা কিছু কথা মালা, খুব প্রাসংগিক মনে হচ্ছে আজকের এ দিনে, ১ম শ্রেনীর একটি শিশু যখন কিছু পুূরুষ রুপী হায়েনার হাত থেকে, দাওয়াত করে নিয়ে যেখানে ধর্ষণ করা হয় আমার বোনদের, মেয়ের ধর্ষনের বিচার চেয়ে প্রতিকার না পেয়ে যে সমাজে বাবা মেয়ে একসংগে আত্মহত্যা করে, সে সমাজে কি আসলেই কোন বোধ আছে আমাদের?
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×