ঘুম ভাঙল মধুর এক স্বপ্নে। আহ কি সুখ ,ঘুমের মাঝেই কেঁদে উঠে ইথেন।বালিশ ভিজে যায়, হটাৎ পাশে থাকা জয় এর চোখ পরে ইথেন এর দিকে। কি মায়ায় ভরা একটি মুখ ! ঘুমের মাঝে আরও নিষ্পাপ মনে হয়।আলতো করে গালে হাত রাখে আর বুকের মাঝে অনুভব করে চিনচিনে বাথা (betha)।
কি চমৎকার করে এই মেয়েটি বদলে দিয়েছে তার জীবন। কি অপূর্ব ভালবাসায় ভরে গেছে তার জীবন । আস্তে করে তার কপালে হাত বুলিয়ে দেয় আর এতে ঘুম ভেঙে যায় ইথেন এর । চোখ মেলতেই জয় বলে কি দুঃস্বপ্ন দেখছিলে?? না সুন্দর স্বপ্ন !! ভীষণ সুন্দর!! এত সুন্দর যে বুক ভেঙে যাচ্ছিলো ।জয় কাছে টেনে নেয় ইথেন কে। আলতো চুমো দেয় কপালে।তাই সোনা বাবু?? হুম তাই, উত্তর ইথেন এর ।
-জয় বলল, কি দেখল আমার বাবুটা?
-বলা যাবেনা
-কেন সোনা?
-বললে স্বপ্ন পূরণ হবেনা
-কি যে বলে আমার পাগল বাবুটা , আচ্ছা বলনা
ইথেন এর চোখ থেকে আবারও শুরু হয় বর্ষণ , জয় টেনে নেয় বুকে ওকে।ছিঃ সোনা কাদেনা।আবার ও আমার পরীটা স্বপ্নে এসেছিলো?
- হুম।
-কি বলল তোমাকে?
-আমাকে মা বলে ডেকেছে ,কি যে সুন্দর করে হাটে আমার পরীটা ।
বলেই ডুকরে কেদে উঠল ইথেন।
বছর খানেক আগে জয় আর ইথেন এর বিয়ে হয়।বাবা মার একমাত্র আদরের মেয়ে ইথেন এর সাথে জয় এর পরিচয় ফেইসবুক এ। ইঞ্জিনিয়ারিং শেষ করে HUAWEI এ জয়েন করে BTS & DATA Transmission engineer হিসেবে। আর ইথেন তখন ভরতি হয়েছে CSSE তে ।পরিচয় থেকে ভাললাগা তারপর তা ভালবাসায় পরিনত হতে সময় নেয়নি। জয় তার পরিবার কে বলে ইথেন এর বাবা মার সাথে কথা বলতে নইলে ইথেন তাকে ভালবাসলে ও সে কথা লুকিয়ে রাখবে মনে মনে।ইথেন বলেছিল বাবা মাকে কষ্ট দিবেনা ।জয় এর পরিবারের সবাই পছন্দ করে ফেলে ইথেন কে খুব তাই ইথেন এর বাবা কে বলে তারাতারি তারা ইথেন কে ঘরে নিয়ে আসতে চান। সবই কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হয় ওর কাছে।ইথেন এর বাবা ছেলে সম্পর্কে নিশ্চিত হতে সব খোঁজ খবর নেন ।ছেলে দেশের বাইরের খবর ও তিনি বের করে আনেন। তারপর তার মেয়ে কে জিজ্ঞেস করেন ''ছেলে পছন্দ হয়েছে কিনা?"
-ইথেন কিছু না বলে লাজুক ভঙ্গিতে হাসে।
এরপর জয় ছুটি নিয়ে চলে আসে বিয়ের জন্য। দুজন এর ই ইচ্ছে ছিল বিয়েটা আরও কিছুদিন পরে করার কিন্তু দুই পরিবার এ এখন বিয়ে টা সেরে ফেলতে চাচ্ছে। তারপরের দিনগুলো স্বপ্নের মত না না, মধুর সপ্নের মত কেটে যায়।
বিয়ে হয়ে যায় দুটি ভালবাসার পাখির! বিয়ের রাতে জয় খুব স্বাভাবিক ভাবে বলল ড্রেস চেঞ্জ করে ফেল,তুমি টায়ার্ড । ইথেন বিস্মিত হয়েছিল একই সাথে সব ভয় কেটে গিয়েছিল।
এরপর খুব দ্রুত কেটে যায় জয় এর ছুটির ২ মাস। ইথেন এর কষ্ট হতে থাকে কিন্তু কিছু বলতে পারেনা। জয় এক রাতে ইথেন কে জরিয়ে ধরে প্রথম কথাটা বলে
--আমি যাবনা
-- সত্যি?
--হ্যাঁ ,আমি তোমাকে ছাড়া থাকতে পারবনা
--আমিও না
ইথেন এর চোখ থেকে বৃষ্টি নামতে থাকে।কিন্তু মা ,আব্বু রাজী হবেন? জয় বলল হবে । আমি তোমাকে নিয়ে যেতে পারতাম যদি,কিন্তু ভিসা বন্ধ।ভিসা খুললে তুমি আমার সাথে যেতে তাহলে আর ভাবনা ছিলনা।আমি যাবনা ,তোমাকে ছেড়ে কোথাও যাবনা ।
কিন্তু শেষ রক্ষা হয়না ।কেউ রাজী হয়না। ওকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দেয়।বাবার কথা আর ৬ মাস থেকে আয়। তারপর না হয় দেশেই কিছু করলি।দেশে চাকরির খুব অভাব ।খুব কষ্টে জয় রাজী হয় ।চলে ও যায়।কিন্তু মন পরে থাকে ইথেন এর কাছে। এদিকে ইথেন এর খুব শরীর খারাপ হয়ে যায়। কেমন যেন শুকিয়ে যায়,কিছু খেতে পারেনা, জ্বর থাকে। ডাক্তার এর কাছে নিয়ে গেলে জানা যায় সে প্রেগন্যান্ট !! খুশিতে ইথেন এর মন ভরে যায়।জয় কে বলার পর ওর দুনিয়াটা ও নেচে উঠে।জয় এর অনেক সাধ ওর নিজের বাবুর। ছোট বাবু দের ও খুব আদর করে।
ইথেন এর জন্য জয় এর মন কাদে। স্কাইপ, ফেইসবুক,ইয়াহ তে অনেক কথা বলেও দুজনের মন কাঁদে। তাই জয় ভাবে চলে যাবে ইথেন আর তার অনাগত সন্তান এর কাছে।সারপ্রাইজ রাখে বেপারটা, চাকরীটা ছেঁড়ে দিতে রিজাইন করে। আর ইথেন সারাদিন কথা বলে তার বাবুর সাথে, সে জানে তার পেটে বড় হচ্ছে তাদের ভালোবাসার রাজকন্যা।
কিন্তু ইথেন এর শরীর খুব খারাপ হতে থাকে।তাকে ডাক্তার এর কাছে নেয়া হলে ডাক্তার তাকে সাবধানে থাকতে বলে। আর তাকে অনেক রকম ওষুধ দিয়ে দেয়। খূব কম নড়াচড়া করতে বলে কারণ ইথেন এর খুব পেটে ব্যথা হয়।
জয় কে এসব কথা জানায় না কেঊ। ডাক্তার ইথেন কে যাই বলুক , তার মনে হয় ডাক্তার কিছু লূকাচ্ছে ।সে তার মাকে জিজ্ঞেস করলে মা তা এড়িয়ে যান। ইথেন এর মাকে ডাক্তার বলে দিয়েছেন যে '' দুজন ই খুব রিস্ক এ আছে '' । ইথেন স্বপ্ন বুনে আর জয় চলে আসার প্রস্তুতি নেয় ।ইথেন কে বলে আমি কাল দূরে সাইট এ যাবো কাজ করতে ,ওখানের BTS এ ঝামেলা।
রাতে জয় বিমান এ উঠে ।ভোঁরে সে তাঁর ময়না পাখি কে দেখবে। আর ছেঁড়ে যাবেনা ।খুশিতে তর সইছেনা।সে ইথেন এর মুখটা কল্পনা করতে থাকে । কিন্তু এদিকে রাতে ইথেন এর অবস্থা হটাৎ খারাপ হয়ে যায়। ইথেন জয় কে কল দিয়ে ফোন অফ পায়। তাকে হাসপাতলে নেয়া হয়। এরপর ইথেন এর আর কিছু মনে নেই।
চোখ খুলে ইথেন তাঁর হাঁতে সালাইন আর রক্তের পাইপ দেখতে পায়।
সে মনে করতে চেষ্টা করে সব, এদিকে নার্স খবর দিতে যায় বাইরে অপেক্ষমাণ সবাই কে।
জয় এসেই জানতে পেরে সোজা হসপিটাল এ চলে আসে।ইথেন চোখ মেলে জয় কে দেখে স্মিত হাসে। তারপর ডাক্তার আসলেই জিজ্ঞেস করে তাঁর বাবুর কথা।
ইথেন তখনোও জানেনা তাঁর বাবু নেই। যখন জানতে পারে চিৎকার করে অজ্ঞান হয়ে পরে । জ্ঞ্যান ফিরলে তাঁর কান্নায় আকাশ ভারী হয়ে যায় ।
জয় কষ্টে কথা বলতে পারেনা। কি কষ্টের ই না সময় ছিল সেটা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় শুধু ইথেন কেমন যেন হয়ে যায়।
উচ্ছল ,হাঁসি খুশি একটা মেয়ে কেমন যেন চুপ হয়ে যায়। মাঝরাতে কেদে উঠে। আজ ১ বছর ৩ মাস পর প্রথম সে কোন ভালও স্বপ্ন দেখল।
ইথেন নাস্তার টেবিলে কিছু খেতে পারলনা আজ। শুধু জুস খেল একটু। তারপর ই বমি । সে ভাবল গ্যাস্ট্রিক কিন্তু জয় নাছোড়বান্দা তাকে ডাক্তার এর কাছে নিয়ে গেল। ডাক্তার জানাল ইথেন প্রেগন্যান্ট !!
দুজন এর কেউ কোন কথা বলতে পারলনা। দুজন ই আবার স্বপ্ন দেখতে শুরু করল।
ইথেন তাঁর বাবুকে ফিরে পাবার।।
আর জয় দেখছে দুজন কে ফিরে পাবার স্বপ্ন ,তাঁর বাবু আর তাঁর পুরনো ইথেন।।
এবার জয় এর চোখে বৃষ্টি , ইথেন বলল , ছিঃ পুরুষ মানুষ কাদতে নেই । বলেই চোখ মুছে দিল।
দুজন ই করছে তাদের সোনামণির অপেক্ষা !!
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



