somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা অজ্ঞাতনামা লাশ

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা অজ্ঞাতনামা লাশ পড়ে আছে।
মিরপুর ১০ নং গোল চক্কর পেরিয়ে বেগম রোকেয়া সরণিতে পড়ে আছে লাশটা। সময় সন্ধ্যা ৭ টা। পথে ঘরে ফেরার জন্যে ব্যস্ত মানুষজনের চলাচল। রাস্তাটায় এই সময় এমনিতেই যানজট লেগে থাকে তার উপর আজ আবার একটা লাশ পড়ে আছে! পথে চলাচলরত মানুষজন দুঃখিত হবার বদলে কিছুটা যেন বিরক্ত। এমনিতেই জ্যাম তার উপর আজ আবার এক্সিডেন্টের কারনে একটা লাশ পড়ে আছে, অনেকেই বিরক্ত হয়ে ভাবছে "আজ বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে"।

বিরক্ত তো সবাই হবেই। লাশটা যে অজ্ঞাতনামা একজনের!

ছেলেটার বয়স ২৪-২৫ এর মতো হবে। পরনে মেরুন রংএর ফুলহাতা শার্ট, আর নেভি ব্লু জিন্স। পায়ে একজোড়া কালো চটি। ছেলেটির চোখে সেলুলয়েডের মোটা কালো ফ্রেমের চশমাও ছিল। চশমাটা ভেঙে পাশেই পড়ে আছে।

ছেলেটির শরীরে কোথাও আঘাতের তেমন কোন দাগ নেই। শুধুমাত্র কপালে রক্তের একটা মোটা দাগ, ঠিক যেন তার শার্টের রঙের মতো!
কোথায় যাচ্ছিল ছেলেটি, বা আসছিল তা কেউ জানেনা এবং জানার ইচ্ছেও নেই কারো।
একটা অজ্ঞাতনামা লাশের কথা কেইবা জানতে চায়।
এখন যেটি একটি অজ্ঞাতনামা লাশ সে কিছুক্ষন আগেই একজন মানুষ ছিল। তার একটি পরিচয় ছিল। হয়তো কোন গন্তব্যও ছিল তার। কিন্তু এখন সে শুধুই একটি লাশ, নাম পরিচয়হীন একটা লাশ।

ঘটনাটির কিছুক্ষন পরের পুলিশ এসে অবস্থান নিয়েছে সেখানে। তারা চেষ্টা করছে দুর্ঘটনাটির কারণ বের করার। ছেলেটি কে সে বিষয়ে জানার খুব একটা আগ্রহ তাদের মধ্যেও দেখা যাচ্ছেনা। এবং তারাও কিছুটা বিরক্ত। আর বিরক্ত হবেইবা না কেন, ছেলেটি অন্য কোন থানার রাস্তায় মরে পড়ে থাকলেইতো তাদেরকে এখানে এসে দাড়িয়ে থাকতে হতো না। যা করার সেই থানার লোকজনই করতো।

দুই একজন উৎসুক মানুষ এসে ভিড় করার চেষ্টা করছে। তাদের মধ্যে কয়েকজন প্রত্তক্ষদর্শীও আছে। পুলিশ তাদের কাছ থেকে ঘটনাটির বিবরন নেবার চেষ্টা করছে।
পথের মানুষজন এখন বেশ বিরক্ত! একটা লাশের কারনে তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, ঘরে ফিরতে দেরি হচ্ছে! ছেলেটি যে আর কোনদিন তার ঘরে ফিরতে পারবেনা সেটা তো তাদের ভাবার কোন প্রয়োজন নেই।

কিছুক্ষন পর পুলিশ লাশটা নিয়ে চলে গেলে স্বস্তির নিশ্বাস ফেললো সবাই। যাক শেষ পর্যন্ত রাস্তা পরিস্কার হয়েছে। কিছুক্ষনের মধ্যেই স্বাভাবিক হয়ে গেলো সবকিছু, যেন কিছুই ঘটেনি এই পথে।

সময় রাত ১২ টা। লাশটা এখন মেডিকেলের মর্গে পড়ে আছে।
একটা অজ্ঞাতনামা লাশ।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪২
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×