হাওয়ায় ভাসতে থাকা ঘুড়িগুলো আমার !
১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতার খাতাটা শুন্য ! ওখানে অলস আঁকিবুঁকি নেই, জীবনের রঙ নেই !
বিষাদের গল্পেরা ঘুমিয়ে আছে ! ছিন্ন সূতার নানা রঙের ঘুড়ি পিছু নেয় উড়ন্ত মেঘবন্ধুর !
হাওয়ায় ভাসতে থাকা ঘুড়িগুলো আমার !
নীল ঘুড়িটা তোমায় দিলাম , ওটা তোমায় অপ্রাপ্তির গল্প শোনাবে !
শোনাবে গুনে গুনে ১০১ টা নীল পদ্ম খুঁজে ফিরে এসে তোমায় না পাবার গল্প !!
তোমায় শোনাবে অন্ধকার গিলে রাত্রি জয়ের গল্প ,!
বোকা গিটারের সুরের আস্ফালন আর অপেক্ষার নিদ্রালু গল্প !!
হাওয়া জলে একাকার লাল ঘুড়িকে পাঠিয়েছি গ্রীক দেবতার প্রেমের গল্প শুনে আসতে ।
সেই প্রেমিকের গল্প যার রক্তে লাল হয়েছে গোলাপ !
শুনে আসবে শব্দ বুনটের ঝর্ণাজলের গান , অরব অপেক্ষার দিনলিপি আর শব্দহীন জোছনার ব্যথিত প্রিয় সুর ।
নিয়ে আসবে বিশুদ্ধতম বিশ্বাস সাথে রবে পুষ্পবতীর চোখের অতলান্ত রাত্রিক্লান্ত সুর !
হলুদিয়া ঘুড়ি যাবে পালকের দেশে ! ঘাসফড়িঙের ডানার যন্ত্রণা ওর সঙ্গী !
যখন ফিরে আসবে সঙ্গে থাকবে আলোকিত সূর্যরেখা আর সোনালী পালকের পাখির দল ! জলতরঙ্গ থেকে খুঁজে নিয়ে আসবে আদি জ্ঞানের মুক্ত শিকারীর দল !
ওরা গাইতে থাকবে ব্যর্থ হৃদয়ের পূর্ণতার জয়গান সাথে থাকবে প্রিয়তমা নীলকন্ঠী আর টকটকে রক্তকরবি !
উৎসর্গঃ এই পোষ্টটি ব্লগার শ্রাবণজল আপুকে উপহার দিলাম ! ঘুড়িগুলো ও তার সাথে ঘুড়িগুলোর ভাবনা গুলো ও এখন তার সম্পত্তি !
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১

সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।
নীচে দেয়া চিত্রে...
...বাকিটুকু পড়ুন
এটা সত্যি যে, সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতারা ডঃ ইউনুসকে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করেছেন। কিন্তু, তাই বলে হত্যা কেন করবে!!! ব্লগে আমার এই পোস্টের মাধ্যমে এন,সি,পি নেতৃবৃন্দের দৃষ্টি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১

লালনের একটা গান আছে,
"এমন মানব জনম আর কি হবে। মন যা কর ত্বরায় কর এই ভবে।" চমৎকার গান। চমৎকার গানের কথা। কথা গুলো বুঝতে চেষ্টা করুন।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জাহিদ অনিক, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৬

কিছুক্ষণ আগে অফিসে আসার সময় লেগুনায় ওঠার সময় হঠাত করেই দেখি আমার পাশের সিটে বসা মি: স্যামুয়েল ব্যাকেট! একজন বিরাট ব্যাকেট ভক্ত হিসেবে উনি আমাকে চিনেন। আর কোনো কথা...
...বাকিটুকু পড়ুন