somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বস্তুত কেউ জানে না

১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিস্মিত কিন্তু অনাশ্রিত হাতের রেখাগুলোকে রাস্তা ভেবে হারিয়ে যাই দুবির্নীত, ক্ষতবিক্ষত, দিকচিহ্নহীন দিগন্তের সূচনায়। আঙ্গুলের ভাঁজে আগুনমাখা অভিমান গাঢ় হয়ে যায়, অপেক্ষারত দেবদূত দেবদারুটির কম্পন উপেক্ষা করে তাকিয়ে থাকে অভিমানের নীল চোখে!

তারপর ও আমি হারাই সমুদ্রের অতলে , আমি হারাই নক্ষত্রে, আমি হারাই নিঝুম অরণ্যের পাখিদের ঠোঁটে ... দেখা মেলে বিষন্ন বালিয়ারি হাসের ডানায়, বিন্দু বিন্দু জলে ভালোবাসা! বুকের ভিতরে এভাবেই থাকে কেউ, অগোছালো নীলপদ্মেরা দীর্ঘ হতে হতে সন্ধ্যায় গিয়ে হারায় তবুও আনকোরা প্রান্তরে হলদেটে বিভ্রাট তখনো নি:শ্বাস নেয় ক্ষণে ক্ষণে!

জন্মান্ধরূপে প্রাচীনতম তৃষ্ণার অনুভবে কবেকার অনুরণনে হেসে উঠে প্রজাপতি, কারো চোখের ভিতরে ছিন্নসুতোর ঘুড়ি উড়ে, ঘুড়ির পিঠে ছায়ামাখা মেঘসব ধাতবনৃত্যে মাতাল। সেইসব উড়ন্ত মেঘসব কেঁদে কেঁদে বৃষ্টি হয়ে নোনাজলে চোখ ভেজায়, ক্লান্তিতে!
কারো মৃন্ময় চুলের ভিতরে ঢেউ উঠে আকাশে ভাসতে থাকা বিস্তৃত হাওয়ার আদলে, সেইসব আলোড়নে আমি ডুবে গিয়ে অবশ হয়েছিলাম নীরব আখ্যানের ভিতরে!

নৈঃশব্দের ভাষায় চিরহরিৎ সন্ধ্যা নেমে আসে, সে সব জানে, জানে সন্ধ্যার লালচে আলোয় গোলাপের রক্তে বাধাগ্রস্ত আমার অমরত্ব ...
বস্তুত কেউ জানে না, যার জানার কথা সে অনুভবে অবশ কিংবা ক্ষতবিক্ষত।

নীলিমার নীল সব আমার ছুড়ে দেয়া আগুনের উত্তাপে গলে গলে পড়ুক, পৃথিবী নীল হয়ে যাক, আকাশটা রংহীন!
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×