
একটা সময় ছিল যখন ক্রিকইনফো তে গিয়ে খুব কষ্ট পেতাম। এদিক অইদিক খুব করে খুজতাম বাংলাদেশের কোন খবর আছে কিনা? অনেক খুজে যদিও পেতাম তাও দেখতাম হয়তো অনিচ্ছাকৃত ভাবে পোষ্ট করা বাংলাদেশ ক্রিকেটের সেই খবরগুলো। দেখতাম আমাদের অনেক খেলোয়ারের প্রোফাইল ছবিই নাই। নাই অনেক তথ্যাবলীও।
দিন আর সেই দিন নাই। অনেক চেষ্টা করেও এখন আর বাংলাদেশ দলকে প্রথম পাতা থেকে সরানো যাবে না, সে হউক ক্রিকইনফো বা অন্য যেকোন ইন্টারন্যাশানাল স্পোর্টস মিডিয়া। এখন আমাদের অনেক অর্জন, অনেক তথ্যের ছড়াছড়ি। আমাদের তথাকথিত ছোট দলের তকমা এখন চাইলেই আর জুড়ে দেয়া যাবেনা। সবাই এখন সমীহ করে কথা বলতে হবে।
সেরা অলরাউন্ডার সব ফরম্যাটে, কনিষ্ট শত রানকারী, হ্যাট্রিক, একই ম্যাচে ৫ উইকেট আর সেঞ্চুরি আরো অনেক। অনেক শুভকামনা সামনের দিনগুলোতে আরো অনেক দিয়ে যাবে এই যোদ্ধাগুলো। অনেক ভালোবাসা রইল এই ক্ষুধার্ত ভক্তদের পক্ষ থেকে।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




