এ দায় কার!
০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পদ্মায় ৪০০/৫০০ যাত্রী নিয়ে ডুবে গেছে লঞ্চ। এ নিয়ে কয়েকদিন মাতামাতি হবে।
তদন্ত কমিটি হবে। দু'এক মাস পর যা তা-ই। পদ্মায় হোক সেটা পাটুরিয়া, দৌলতদিয়া, মাওয়া, কাওড়াকান্দি- সব জায়গায় বিআরটিএর নিম্নতর পদের লোকদের যে দাপট, লঞ্চের সহকারীদের যে দাপট তা যারা এ সব রুটে লঞ্চে চড়েছেন- তারা ভাল জানেন। তারা নিজেদের শুধু বাংলাদেশ নয়, তৃতীয় বিশ্বের সবচেয়ে শক্তিধর বলে মনে করে। আপনি যদি বলেন, লঞ্চে এত যাত্রী তুলছ কেন? ঝুঁকি আছে। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব- ইচ্ছা না হইলে যাইয়েন না। অথচ আপনি একটি পরিবহনের টিকেটধারী। আপনাকে এ লঞ্চ ছাড়া অন্য লঞ্চে যাওয়ার কোন সুযোগ নেই। তাহলে ওপাড়ে গাড়ি ধরতে পারবেন না। আপনি যতবড় কর্মকর্তা, যতবড় শক্তিধরই হন না কেন- এ সময় হয়ে যাবেন বিড়াল। কারণ, ওদের সঙ্গে বাগাড়ম্বর করতে গেলে আপনাকে অপমানিত হতে হবে। তখন আপনার পাশে কেউ দাঁড়াবে না। এমনি করে ওরা লঞ্চে মানুষ তোলে তো তোলেই। আর এভাবে ঘটে ট্রাজেডি। এতে কত মায়ের বুক খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছেন, কত সন্তান পিতা-মাতা হারা হয়েছেন, কত পিতামাতা সন্তানহারা হয়েছেন- সে খবর হয়তো কয়েকদিনের মধ্যেই মিইয়ে যাবে বাতাসে। তদন্ত চলতে থাকবে। পত্রিকাগুলো লেখা বন্ধ করে দেবে। আবার লঞ্চ চলতে থাকবে তার আগের নিয়মে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন