আজকে বিকালে আমার এক ছোটভাই আমাকে জিজ্ঞেস করলো...
ভাই ফেসবুক ইউজ করা ইসলামে জায়েজ আছে কিনা?
আমি একটু ভাইবা বললাম- মনে হয় জায়েজ
ছোট ভাই জিজ্ঞেস করলো--কেন জায়েজ মনে হলো??হাদিস কোরআনে কি কোথাও লেখা আছে যে এটা জায়েজ??
আমি বললাম-যেহেতু হাদিস কোরআন নাজিলের সময় ফেসবুক ছিলনা তাই সেখানে লেখা নাই। তয় যেহেতু আমাদের দেশের জামাত-শিবির ইসলামী বুজুর্গ, এইদেশে ইসলাম কায়েম করার জন্য জান পর্যন্ত দিয়া দিতে চায়, তারা যেহেতু ফেসবুক ইউজ করে সেটা অবশ্যই জায়েজ। তাছাড়া তাদের বাঁশের কেল্লার মতো অনেক বড় বড় ইসলামী ফেসবুক গ্রুপ ও তাদের আছে।
ছোট ভাই একটু চিন্তা কইরা কয়, ভাই আপনার কথা মানতে পারলাম না। কারণ-
ইসলামে তো প্রাণীর প্রতিকৃতি/ছবি তোলা নিষিদ্ধ আপনি যে প্রোফাইলে ছবি দেন সেটা কি ইসলাম সাপোর্ট করে?
কোন প্রাণির প্রতিকৃতির সামনে তো রুমে রাখা নিষেধ অথচ আপনি রুমে যখন ফেসবুক ব্যবহার করছেন তখন তো হাজার হাজার প্রাণীর ছবি রুমে এক্সপজ হচ্ছে সেটা কি অন্যায় নয়??
ইসলামে তো পরনারী দিকে তাকানো বা তার সাথে কথা বলা হারাম। আপনি যে এখানে হাজারো মেয়ের ছবি দেখতেছেন আপনার কি পাপ হচ্ছেনা??
এতগুলা গোনাহর কাজ আপনি ফেসবুক ব্যবহার কইরা করতাছেন অথচ বলতাছেন এইটা গুনাহ না!! এইটা কেমনে হয়??
আমি তো একেবারে থ! কোন উত্তর নাই!! তাই ব্লগে আইলাম, আমার অনেক জামাত-শিবির ভাইয়েরা আছেন এখানে একটু ব্যাখ্যা করেন প্লিজ................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


