somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিষ্ঠুর আনন্দ!!!

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তা দিয়ে কয়েক বন্ধু একসাথে হেটে অথবা গার্ল্ ফ্রেন্ডের সাথে এক রিকশায় রোমান্স করতে করতে যাচ্ছেন। হঠাৎ সামনে দেখলেন একটা স্থুলকায় মেয়ে ঘামতে ঘামতে হেটে আসছে অথবা মাথাটা নিচু করে রিকশা দিয়ে আসছে । তখন আপনি মেয়েটার দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন এলিয়েন দেখছেন!! মেয়েটা কাছাকাছি আসতেই পাশের বন্ধুকে অথবা বয়ফ্রেন্ডকে আঙুলের খোচা দিয়ে অথবা কুনুই দিয়ে গুতা মেরে মেয়েটিকে দেখিয়ে ফিক করে হেসে দিলেন!! যেন ভীষন এক মজার জিনিস দেখলেন!! মেয়েটা কষ্ট পেল কিনা বা বিব্রতবোধ করলো কিনা তা ভাবার প্রয়োজনও মনে করলেন না!!
হয়তো আপনি এখন আনেক স্লীম এবং সু-সাস্থ্যের অধিকারী। আপনার সন্তান নেই অথবা থাকলেও সে অনেক সুন্দর! কিন্তু আপনি অথবা আপনার সন্তান যে এমনটি হবেনা এটার নিশ্চয়তা কি আপনি দিতে পারেন??
আমার এক আন্টি যে নাকি ছাত্রজীবনে অনেক সুন্দরী ছিল। সেই আন্টিই একটা অপারেশনের পর এতমোটা হয়েছে যে সে সিড়ি ভেঙে দোতলায় উঠতে পারেনা। বাথরুমের কমোড মেঝের এক ধাপ উপরে হওয়ায় সে মাঝে মাঝে বাথরুমের মেঝেতেই পশ্রাব করে।! আমার এক ফ্রেন্ডের বাবার মেরুদন্ডের হাড়ে প্রবলেমের জন্য অপারেশন করাতে হয়। তার আগে তিনি ব্যবসার কারণে দাপুটের সাথে সারা দেশ চষে বেড়াতেন, প্রচুর হাটাহাটি করতেন। কিন্তু অপারেশনের কিছুদিন পর তিনি এত মোটা হনযে দু-কদম হাঁটলেই তার হাঁসফাঁস শুরু হয়ে যায়! রিকশা দিয়ে কোথাও যেতে চাইলে রিকশাওয়ালারা তার কাছে দুই জনের ভাড়া চায় !এবং আশেপাশের আপানার/আমার মতো বিবেকহীনরা মুখ টিপে হাসে!!
ভেবে দেখুন তো যদি কোন কারণে আপনার এই পরিণতি হয় আর আপনার অসহায়ত্ত্বকে নিয়ে যদি অন্যরা এইভাবে হাসাহাসি করে তখন আপনার কেমন লাগবে?
আল্লায় না করুক যদি আপনার একটি সন্তান এমন হয়!! সে সর্বদা হীনমন্নতায় ভুগে,তাকে দেখে আপনি কষ্ট পান,তার ভবিষ্যৎ নিয়ে আপনি সর্বদা চিন্তিত থাকেন কারণ আপনার সেই সন্তানটি রাস্তায় বেরুতে পারেনা,স্কুলে/কলেজে যেতে পারেনা অন্যদের ঠাট্টা বিদ্রুপের কারণে!! তখন আপনার কেমন লাগবে??

আমাদের আনন্দ/মজা করার অনেক বিষয় আছে এই বিশাল পৃথিবীতে। কিন্তু অন্যের অসহায়ত্ত্বকে পুজি করেই আনন্দ নেয়াটা আমাদের অভ্যেসে পরিণত হয়েছে।

অথচ যদি আমরা এটা না করতাম তবে ওই ভাই বা বোনটি রিকশায়/ হেটে পথে যেতে যেতে মাথা নিচু করে রাখতোনা! বাসে এক কোণে বসে নিরবে চোখের জল ফেলতোনা। সেও আপনার আমার মতো দু-চোখ দিয়ে প্রকৃতি দেখতো, মানুষগুলোকে দেখতো এবং বুক ভরে নিঃশ্বাস নিত!!

কানা হোক,খুড়ো হোক, ল্যাংড়া হোক; বেঁটে হোক, মোটা হোক,চিকন হোক এই পৃথিবীটাকে এনজয় করার অধিকার তো সবারই থাকা উচিত ! তাইনা
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×