somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরবন!!!

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-ছোট বেলায় আমি খুব বাবা ভক্ত ছিলাম । পৌষ মাসের প্রচন্ড শীতের রাতে ভোরের আলো দেখা যাওয়ার আগেই বাবা ঘুম থেকে উঠে খড় কুটো সংগ্রহ করে আগুন ধরাতেন। যদিও আমার কাছে আগুন পোহানোর চেয়ে লেপ কাথার নীচে শুয়ে থাকাটা অনেক আরমদায়ক মনে হতো তবুও বিছানা ছেড়ে বাবার সাথে খড়কুটো সংগ্রহে ব্যস্ত হতাম। তারপর একটা সুবিধামতো জায়গার খড়কুটো গুলো একসাথ করে আগুন ধরাতাম এবং বাপ-ছেলে মিলে আগুন পোহাতাম। পুরো পৌষ মাস জুড়ে বাবার এটা একটা কমন কাজ ছিল্। কিন্তু বাবাকে কোনদিনও দেখেনি কোন গাছের নীচে বা গাছের আশেপাশে আগুন ধরাতে। কারণ জিঙ্গেস করলে বলতেন যে আগুনের ধোয়া গাছের ক্ষতি করে তাই গাছের ধারে কাছে আগুন না দেওয়াই ভাল।

-ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে শীতকালের রুক্ষ-সুক্ষ ধুলোবালি ময় শালবন দেখে আমার খারাপ লাগে।সুন্দর প্রকৃতির উপর মানুষের সৃষ্ট এই কুৎসিত আবরণ অপরিহার্য হলেও মেনে নিতে পারিনা। আবার বর্ষা কালে শালবনের ঘন সবুজ বন দেখে প্রশান্তিতে বুকটা ভরে উঠে। সারাক্ষন জানালা দিয়ে তাকিয়ে থাকি প্রকৃতির এই অমূল্যদানের দিকে।

-সুন্দরবন আমার যাওয়া হয়নি। সুন্দরবনের রয়েল বেঙ্গলের পায়ের ছাপ কেমন তা দেখার সৌভাগ্য হয়নি অথবা দেখা হয়নি নতুন আগুন্তকের দিকে বিষ্ময়দৃষ্টিতে তাঁকিয়ে থাকা দুটো হরিণী চোখও। তবে সিডর যখন সুন্দরবনকে ক্ষতবিক্ষত করে দেয় আমি তখন খুব কষ্ট পেয়েছিলাম। প্রাকৃতিক সপ্তামাচার্যের তালিকায় সুন্দরবনকে স্থান দিতে যখন আসল ভোটের পাশাপাশি নতুন নতুন একাউন্ট খুলে নকল ভোট দেয়া শুরু হয় তখন আমিও নিজের দুটো একাউন্টের পাশাপাশি আরও দুটো একাউন্ট খুলেছিলাম। এদেশের দক্ষিণাঞ্চলকে রক্ষাকারী পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনকে প্রাকৃতিম সপ্তম আশ্চর্যের তালিকায় দেখার জন্য আমিও অধির আগ্রহে অপেক্ষা করতেছিলাম। কিন্তু সুন্দরবন বাদ পড়ে যাওয়াতে ষোল কোটি বাঙালীর মতো আমিও কষ্ট পেয়েছিলাম।

আমি একজন সামান্য চুনোপুটি। থারমাল বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে খুব বেশী জ্ঞান আমার নেই। কেউ যখন যুক্তি দিয়ে বলে যে থার্মাল বিন্দুৎ কেন্দ্র সুন্দরবনকে ধংস করে দিবে তখন তা বিশ্বাস করি। আবার অন্য একজন যখন পাল্টা যু্ক্তি দেয় যে থার্মাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কোন ক্ষতি করবেনা বরং ঐ এলাকার তথা দেশের মানুষের উপকার হবে তখন খুশিতে গদগদ হই। তাই যুক্তিতর্কের এই জটিল জায়গাটা এড়িয়ে চলি এবং চলতেও চাই। তবে শুধু একটি কথা বার বার মনে হয়-

যে সুন্দরবন পৃথিবীর সম্পদ,যে সুন্দরবন এই দেশের সম্পদ, যে সুন্দরবন বিলুপ্তপ্রায় টাইগারের একমাত্র আবাসস্থল; ক্ষমতাধরদের কোন হঠকারী সিদ্যান্তে যদি সেই সুন্দরবনের এতটুকু ক্ষতি হয় তবে হয়তো কোনদিন তাদের ক্ষমা করবেনা এদেশের ষোলকোটি জনগন। ঠিক যেমনটি ক্ষমা করেনি একাত্তরের বিশ্বাসঘাতকদের। আদালতের কাঠগড়ায় তারা কোনদিন না দাড়ালেও প্রতিটা মানুষের বিবেকের কাঠগড়ায় তাদের দাড়াতেই হবে এবং প্রতিটা মানুষের স্বতন্ত্র আদালতে তাদের সর্ব্চ্চ শাস্তিটাই হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×