somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মদায়িনী

১০ ই মে, ২০০৯ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আদিত্যর গত জন্মদিনে মা, আদিত্য, সায়েবা

“ মায়ের একধার দুধের দাম ......”

দ্রুত হাটতে গিয়ে ভেজা রাস্তায় পা পিছলে যায়। নিজের অজান্তেই মুখ দিয়ে বেড়িয়ে আসে “ মা” । নিজেই একটু অবাক হয়ে যাই। এটা আমার স্বভাব বিরুদ্ধ কাজ। আমি কখনই এটা করিনা। কিন্তু আজকে করলাম। কেন করলাম, নিজেও জানিনা। ছোটরা যে কোন সমস্যায় পড়লে মা’কে ডাকে, সীমা’কে এখনও বেশী খেপালে সে “আম্মা” বলে জোরে চিৎকার দেয়, কিন্তু আমি কখনওই দেইনা।

মা’কে আমি ছোটবেলা থেকেই খুব বেশী কাছে পাইনি। কিন্তু যেটুকু পেয়েছি, তা সবাই পায়না। আমি কখনওই খুব ভাল ছেলে ছিলামনা। মা’ই আমাকে আমার জীবনটা উপভোগ করার সাথে সাথে নিজেকে নিজে সামলে রাখার কায়দাটা শিখিয়েছেন। সে জন্যেই বোধ হয় সবসময় আমার সাথে একটা দুরত্ত্ব বজায় রাখতেন। বাবা আর আমার মধ্যে মা ছিলেন একটা দেয়াল। যে দেয়াল গলে বাবা’র আদর আর শাসন টুকু আমার কাছে পৌছাতো, কিন্তু আমার করা অনেক অপরাধের কথা বাবার কান পর্যন্ত পৌছাত না।

মা আমার খুব ভাল গান করেন। আমি কোনদিন মা’কে সে কথা বলিনি। মা এখনও জানেন না যে আমি এখানে এসেও মা’র গান মিস করি। আর খুব বেশী মিস করি মা’র হাতের রান্না। আমার মা’র রান্না গরুর মাংস আর খাশীর বিরিয়ানি – এক কথায় অসাধারন। মা অনেক পিঠে বানাতে পারেন। খুব ভালো পায়েশ রান্না করতে পারেন। মা’র আরেকটা জিনিশ আমার খুব ভালো লাগে। মা খুব দ্রুত রান্না করেন। ঘরে থাকা টুকটাক জিনিশ দিয়ে মা আমার টেবিল ভর্তি অসাধারন মেনু বানিয়ে দিতে পারেন প্রায় চোখের পলকে। সংসার সামলে বাজার করা থেকে শুরু করে সবকিছুই মা নিজ হাতে করতেন। এখনও করেন তাই। বাবাকে এক গ্লাস পানি নিজ হাতে ঢেলে খেতে দেখিনি আমি কোনদিন। তাই হয়তো মা চাইতেন যে আমি যেন বাবার মত না হই। আমি সত্যি আমার বাবার মত হইনি।

বাসায় থাকতে মা’র সাথে মাঝে মাঝে খুব খারাপ ব্যাবহার করতাম। কেন করতাম জানিনা। কিন্তু এখন সে কথা গুলো মনে করে খুব কষ্ট হয়। মা বলতেন, যখন বড় হবি, তখন বুঝবি অনেক কিছু। মা গো, আমি অনেক কিছু বুঝি এখন। বুঝি বলেই কষ্টটা অনেক বেশী হয়। এখন বুঝি, আমাদের দিকে দেখতে গিয়ে মা তার নিজের কোন শখ পূরন করতে পারেননি। কত কষ্ট করে সংসার চালিয়েছেন, কোনদিন আমাদের অভাব জিনিসটা বুঝতে দেননি। হলে থাকার সময় কত বার মিথ্যে বলে টাকা চেয়েছি, একবারের জন্য ভাবিনি যে মা কোথায় পাবেন টাকা, কি ভাবে ম্যানেজ করে দেবেন। কখনো ভেবে দেখিনি কেন মা ঈদের সময় কিছু কিছু শাড়ীর দোকান এড়িয়ে যেতেন। এখন আমি মা’কে লক্ষ টাকা দিয়ে শাড়ী কিনে দিলেও মা আমার সেই শাড়ী পড়তে পারবেননা, কারন মা’র বয়স ৫০ ছাড়িয়েছে। আমি আছি, মা আছেন, বাবা আছেন – নেই শুধু সেই সময়টা।

আমার মা ইউরো হাট’এর চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন খুব। মা জানেন না যে তার ছেলে সিডনীতে এসে যতবারই চিকেন ফ্রাই খেতে গেছে, প্রতিবারেই তার এই দুষ্ট ছেলেটার দুচোখ ভিজে গেছে সে কথা মনে করে।

মা, কখনও তোমাকে সামনাসামনি বলতে পারিনি, কোন দিন পারব কিনা, তাও জানিনা, অনেক ভালবাসি মা তোমাকে, অনেক অনেক ভালবাসি।

(রিপোষ্ট)
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৯ বিকাল ৪:১৭
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×