somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বুড়ি একটা মা :P

১০ ই মে, ২০০৯ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"আল্লাহকে যে পাইতে চায় ..." (এটা মা'র মোবাইলের ওয়েলকাম টিউন) বেজে চলে, ফোন ধরেনা মা। একবার, দু'বার, তৃতীয় বারে মা'র গলা শোনা যায়, বরাবরের মতই চনমনে, অস্থির।

= আপনার শরীর কেমন?
-- তুই এতক্ষনে? আমি জানি আজকে তুই ফোন করবি
= কালকেও করছিলাম, আব্বা ধরছিল, আমি চিল্লাই, কিন্তু আব্বা শুনেনা
-- হুম ... তোর আব্বা বললো
= আব্বা রে ডিজিটাল বানান :D
-- কেমনে?
= হেয়ারিং এইড লাগাইতে কন
-- তোর বাপ মাইনষের মনে মনে বলা কথাও শুইনা ফেলে মাঝে মাঝে ;)
= হি হি ... ডাক্তার কি বলছে?
-- আমার ডায়াবেটিস বেড়ে গেছে অনেক ...
= বেশী কইরা মিষ্টি খান, এক বন্ধু আছে, ফেইসবুকে বগুড়ার দই এর দোকান আছে, অরে বইলা দেই, বাসায় দই দিয়া আসবে
-- ফেইসবুক কি?
= একটা চিড়িয়াখানা :P
-- আমারে বোকা বানাস খালি তোরা দুই ভাই বোন, আমি জানি ফেইসবুক একটা ওয়েবসাইট, সায়েবার ছবি আছে, আদিত্যর ছবি আছে
= এইবার তাইলে আমি বোকা হইলাম :((
-- তুই জন্ম থিকাই বোকা আছিলি, কিন্তু যত বড় হইতেছিশ, তত শয়তান হইতেছিস
= আমি মোটেও শয়তান না, আমি খুব ভাল বাবু X((
-- জানি তো, জন্ম দিছিনা তুমারে ;)
= আব্বু যে বলছিলো হাসপাতাল থিকা নিয়া আসছে?
-- তোর বাপে কি জানে? ৯ মাস কষ্ট করছি আমি, আমি জানি কই থিকা আসছস
= আপনার মন খারাপ কেন?
-- আদিত্য আসছিলো, কান্না করছে যাওয়ার সময়, যাইতে চায়না
= বাচ্চা মানুষ, জুন মাসে তো চলেই আসবে, আর কয় দিন?
-- ওর চেহারাটা তোর ডুপ্লিকেট :D
= তাইলে মনে হয় আমারই বাচ্চা :P
-- চুপ কর হারামজাদা ...
= হি হি
-- আমি সারা দিন ফোন নিয়া বইসা থাকি, আদিত্য ফোন করে আমাকে
= আমার সাথে কথা বলেনা বেশী
-- তোর সাথে রাগ, তুই আসোসনা, খেলস না অর সাথে
= হুম
-- বাবা, খাইছিস কিছু?
= আপনার কি মনে আমি সারা বছর রোজা রাখি?
-- আমি জানি তুই পেট ভইরা খাস না
= কোন দুঃক্ষে যে আপনারে ওই কথা কইতে গেছিলাম X((
-- আইসা পর দেশে
= আসবো
-- সেই দিন তো এমন শরীর খারাপ হইছে, মনে করছি আর দেখা হইলোনা তোর সাথে
= ধুর, কি কন - না কন, এখনও এক সাথে বাইর হইলে আপনারে আমার বোন কইবো মানুষ
-- চুপ কর হারামজাদা ...
= হি হি
-- আচ্ছা ... রাইখা দে, বিল উঠতেছে তোর
= আপনাদের নেত্রকোনা গুষ্টির সব গুলা আমার বিল উঠা নিয়া এত চিন্তিত কেন? যারেই ফোন দেই, সেই কয় তুমার বিল উঠতেছে :|
-- থাপ্পর খাবি হারামজাদা ...
= হি হি...
-- এখন রাইখা দে, শ্বাশকষ্ট হয় বেশী কথা বললে
= আচ্ছা
-- চোখ মুখ ধুইয়া কিছু খা, চিন্তা করিসনা
= না ধুইয়া খাই? ;)
-- না, মানুষ দেইখা ফেলবে তোর লাল চোখ, গাল ভিজা
= আপনে কেমনে বুঝেন?
-- আমি তোর পেট থিকা হইছি, না তুই আমার পেট থিকা হইছিস?
= আমি হাসপাতাল থিকা হইছি :D
-- বান্দর
= আচ্ছা, তাইলে রাইখা দেই
-- হুম ... সময় পাইলে ফোন দিস
= আচ্ছা - আল্লাহ হাফেয .....

সুচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৯ সকাল ৭:১৬
৪২টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×