somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন তবু বাড়ি ফিরে

২৪ শে এপ্রিল, ২০০৬ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন বলতে কি কিছু আছে? বিজ্ঞরা বলেন মন হচ্ছে মস্তিস্কের একটা অংশ। মগজের ল্যাজগুজের একটা কারসাজি। বুকের ভেতরে এর কোনো স্থান নেই, অস্তিত্ব নেই। তবে, কেন আমার এমন হয়। কেন...? মাঝরাতেও যখন ঘুম আসে না, তখন কার তাগিদে আমি এলোপাথাড়ি ঘুরে বেড়াই? বুকের ভেতরে আমার এমন করে কেন?

"আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না; আজ মনের মাঝে রঙিন আশা, রঙে সাজে না।" অসম্ভব প্রিয় একটা গান। হাজার বার শুনি... নির্ঘুম রাতগুলোতে। মন তবু ভরে না, মন তবু বাড়ি ফিরে না। চারদিকে যেন একটা হাহাকারের করুন সুর গুমুট অন্ধকারে নৃত্য করে বেড়ায়। আমি ডুবে থাকি অন্ধকারে, কোনো কিছুই পুরোপুরি উপলব্ধি করতে পারিনা। ডুবু ডুবু অন্ধকারে এপার-ওপার করি সারারাত। এর থেকে মুক্তি মিলবেনা কভু... এ কেবল দূরের জিনিস কাছে ঠেলে।

এরই নাম নিঃসঙ্গতা? কারা পায় এর স্পর্শ? কারা? জানা নেই। নিজেরটুকু জানি, পরের নিঃসঙ্গতা কখনো ছুঁয়ে দেখিনি...। প্রয়োজন ছিল কি? জানিনা। জানাটা মুখ্য নয়। কখনো কখনো স্বার্থপর হতে হয়। মেঠো পথটা ছেড়ে পিচ ঢালা পথে হাটতে হয়। কত যুক্তি তক্ক... কত মুখঢেকে বোঝাপড়া...লাভ হয়না। অনাহারী মন আমার বুকের ভেতরে ঠিকই নিত্য করে বেড়ায়।

এভাবে আরও কিছুদূর হেঁটে যাওয়া, আরও কিছুটা সময় ব্যায়; আরও কিছুটা সময় ঘোরের মাঝে উপলব্ধিহীন কাছে পাওয়া। বুকের ভেতরে খচখচে অনুভূতি নিয়ে বেলি ফুলের সৌরভে মাতাল হওয়া... পুরনো পথে নতুন পথিকের মত এলোমেলো পায়ে পথচলা... এলোমেলো পথচলা... পথচলা...

...মন তবু বাড়ি ফিরে। ক্লান্ত হয়ে। আরও একটি নতুন দিন। আরও কিছুদিন ভুলে থাকা। সারাদিন, সারারাত নতুন স্বপ্নের জাল বুনা।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×