আমি নতুন কিছু লিখতে চাই না
আমি ঘরের কোনের দেয়াল ঘড়ির মত শুধু চলতে চাই
যেখানে শুরু করি ঘুরে এসে সেখানেই শুরু হতে চাই
কিছুই এখন আর শিখতে চাই না
আমি ছাদের কোনের ভেন্টিলেটর এর ফাঁকফোকড়ে জমে থাকা ধুলো হতে চাই
যেন হিসাবে শুধুই থাকবে ঘরের বাতাসের আসা যাওয়া
জানতে চাই না কখন কি কেন কিভাবে
শুধু চাদরের কুঁচকে যাওয়া ভাঁজ হতে চাই
যেন টেনে ঠিক করলেই হারিয়ে যাওয়া যায়
আমি হতাশা না বরং ভাবলেশহীন অনুভূতি
আমি নির্বাক না বরং বাকরুদ্ধ
আমি শুধুই কাগজে পেন্সিলে
আমি ইতিহাস অফ বাংলাদেশ্
[এই লিংকটিতে ভিডিওচিত্র দেখার পর অনুভূতি Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১২ ভোর ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





