somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাপী মাদার'স বার্থডে

১৩ ই মে, ২০১২ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৬০ সালের কোন এক মাসের কোন এক দিনে, কিশোরগঞ্জ জেলার একটি থানার পুলিশ হিসেবে চাকুরীরত এক ব্যক্তি প্রমোসন পেয়ে দারোগা হবার খুশিতে এক হাড়ি মিষ্টি নিয়ে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন এমন সময় তার বড় ভাই থানায় এসে হাজির। মিঞা ভাই এসেছেন তার বড় মেয়ে ডাক্তারী ভর্তি পরীক্ষার পাশ করেছে সেই খবর নিয়ে। নতুন দারোগা সাহেব আরেক হাড়ি মিষ্টির ব্যবস্থা করতে ব্যস্ত। ঠিক তখনই সিনেমার দৃশ্যের মত তার বড় ও মেঝ ছেলে সাইকেলের ঘন্টি বাজাতে বাজাতে থানার প্রাঙ্গনে প্রবেশ করল এবং খুবই উত্তেজিত অবস্থায় জানাল কিছুক্ষণ আগে তাদের একটি বোন হয়েছে অর্থাৎ দারোগা সাহেবের কন্যা সন্তান হয়েছে। দুই ছেলের পর দারোগা সাহেব কন্যা সন্তানের বাবা হয়েছেন শুনে খুশিতে আত্মহারা হয়ে পড়লেন। থানার সবার জন্য আরেক দফা মিষ্টি আসল আর দারোগা সাহেব তার মিঞা ভাই আর ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি এসে আঁতুর ঘরের চৌকাঠে দাঁড়িয়ে যখন সদ্য জন্মপ্রাপ্ত মেয়েকে কোলে নিলেন তখনই খবর আসল তার বোন জামাই লন্ডনে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পেয়েছেন।এতগুলো খুশির খবর একসাথে আগে কেউ কখনো পেয়েছে কিনা জানা নেই তবে তার জীবনে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। তাই দারোগা সাহেব আর কোন চিন্তা-ভাবনা করলেন না মেয়েটির নাম রাখলেন হ্যাপী।
সবার জন্য খুশির আবেশ নিয়ে আসা সেই 'হ্যাপী' হচ্ছেন আমার মা।
আমি তখন ক্লাস সিক্সে পড়ি ১৯৯৭ সাল। সাহিত্যিক মহাশ্বেতা দেবী'র ছেলে আমাদের বাড়িতে অল্প কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলেন। তিনি একদিন খুব মন খারাপ করে ভাত খাবার সময় বললেন আজ আমার মায়ের জন্মদিন। আমি প্রতি বছর এই দিনটি পালন করে আসছি শুধু এবছরই পারলাম না। ভদ্রলোক এর কথা শুনে হঠাৎ মনে হল আমার মায়ের জন্মদিন আমি পালন করি না কেন? আরও একটা বড় প্রশ্ন মনে হল আমার মায়ের জন্মদিন কবে? আমি জানি না আমার মায়ের জন্মদিন কবে?
শুরু হল জিজ্ঞাসার পালা, প্রথমে আমার নানি, তাঁর কাছ থেকে উপরের ঘটনাগুলো জানলাম সাথে আমার মায়ের ছোটবেলার আরও অনেক গল্প। এত সব কথার শেষ কথায় কিন্তু জন্মদিনটি সঠিক মনে করতে পারলেন না। নানিকে দোষও দেয়া যায় না, ৮ সন্তানের জন্মদাত্রী মা এক সন্তানের জন্ম তারিখ মনে নাই রাখতে পারেন। তার উপর এত বছর পর। এর পর একে একে আমার খালা, মামা এবং আরও অনেকে। সকলেই উপরের ঘটনা নিজের নিজের মত করে বললেন কিন্তু কেউই সঠিক তারিখটি মনে করতে পারলেন না। আমি ভয়াবহ ক্লান্তি নিয়ে বাবার কাছে যাওয়ার পর তিনি বললেন, তারিখ ভুলে যাওয়ার ব্যাপার আসলেই খুবই বেদনাদায়ক তবে এখন কিছু করারও নেই। তাবে তোমার আবেগের জায়গাটাকে স্পষ্টতা দিতে চাইলে বছরের কোন একটি দিন ঠিক করে নিলেই হয়। দিনটি স্পেশাল হতে হবে এমন কোন কথা নেই। মা যেহেতু তোমার তাহলে তুমিই ঠিক কর কবে পালন করবে তার জন্মদিন।
তখন প্রথম প্রথম ইন্টারনেট ব্যবহার এর বদৌলতে জানতে পারি মাদার'স ডে সম্পর্কে। ঠিক করে ফেলি এই দিনই হবে আমার মা হ্যাপী'র হ্যাপি বার্থডে। আজ মাদার'স ডেতে সবাইকে জানাই শুভেচ্ছা আর মা'কে জানাই হ্যাপী মাদার'স বার্থডে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×