এখন কেউ নিজের বাড়ির পথে ছোট্ট গুবরে পোকা দেখতে চায় না
কেউ এখন জানালার ফাঁক গলে আসা ঝিরঝিরে বৃষ্টির ছাঁট গায়ে মাখতে চায় না
এখন কেউই হাইওয়ের মাঝখানে শালিখের লাফালাফি খুঁজতে চায় না
কেউ কৃষ্ণচূড়ার লালের পার্থক্য খেয়াল করে না
কেউ সুন্দর ফুলটির নাম নিয়ে তর্কে মেতে ওঠে না
সবাই যেন রাস্তার ডিভাইডিং সাদা দাগগুলো গুনতে ব্যস্ত
মাসের বাজার ...এক দাগ
সপ্তাহ শেষে স্ত্রী'র শরীরটা .. এক দাগ
বাবা-মা'র হজ্জ্ব তীর্থ .. এক দাগ
শার্ট ময়লা ... এক দাগ
উফ্ লোকটা কি কালো ... এক দাগ
ড্রাইভার ঘুমায় নাতো... এক দাগ
আজ রাতে বউটাকে... এক দাগ
এরকোম অসংখ্য দাগ অগুনিত গুনতি
কিন্তু আমার কাছে সাদা দাগগুলো একসাথে মিশে এক হয়ে যাওয়া একটি দাগ
তাই আমার কিছু গুনতে হয় না
তাই প্রতি মুহূর্তে মনে হয়
ভুল সময়ে এসে পড়লাম নাতো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





