
স্বপ্নে আঁকা নীল চাদরে আছড়ে পড়ে মেঘ
নীরব নিশুতি রাতে পেয়েছি চাদের দেখা
সময়ের মায়া জালে শীতে ঝরে বৃষ্টি
নুয়ে পড়ে রক্তাক্ত কৃষ্ণচূড়া।
খোলা জানালায় দেখায় না আলো
পাই আপছা মায়ার কুয়াশা ভরা শিশির
দেখিনা রাতের আধার শুধুই অপেক্ষা
অপেক্ষায় প্রহর ভাসে আকাশে।
এখন কবিতা হয় বৃষ্টি হয়ে
নীল মেঘ বা কুয়াশার আড়ালে
আকাশ ছুতে ইচ্ছে হলে দেখি তোমায়
হয়ত কাছে বা অনেক দূরে মেঘের আড়ালে
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



