
আপনি কি বোঝেন ভূত সমাজে এই কথা কতো বড়ো আঘাত করে?
আমি খুব অবাক হয়ে প্রশ্ন করলাম কোন কথা ভাই?
-এই যে আপনারা বলেন সুখে থাকলে ভূতে কিলায়। আমাদের কি খায়া-দায়া কাজ নাই যে আপনারা সুখে থাকলে আমরা আপনাদের গিয়ে কিলাবো?
এতোক্ষনে আমি ব্যাপারটা ধরতে পারলাম। আপনারা তো সময়ে অসময়ে আমাদের ভয় দেখান তাই না?
-মোটেও না, আপনারা যদি বাশ ঝাড়, বট গাছের নিচে গিয়ে আলো আধারের খেলায় খামোখা ভয় পান, আমাদের কি করার আছে?
কথাটা আমি মনে মনে অস্বীকার করলাম না, আমি নিজেও বহুবার খামোখা একা একা থাকলে ভয় পাই।
-শুধু এইটা না আপনারা আরো বলেন মরে গেলে ভূত হয়ে ঘাড়ে চাপে বসবে। আরে ভাই আমাকে দেখে কি মনে হয় আমি আপনার ঘাড়ে চাপে বসবো?
হুম, কথা সত্য। দেখেন এই কথা গুলো আমরা তৈরী করিনি। আমাদের দাদার দাদার আমলের কথা, ঐ সময়ে ভূতেরা হয়তো আসলেই ঘাড়ে চাপে বসতো
-ঐ মিয়া ফাজলামি করেন আমার সাথে? ওই কে আছিস ধর একে, ঐ বট গাছের মগ ডালে ঝুলে ঘাড়টা মটকে দে।
ভয়ে আমার ঘুম ভাঙ্গে গেলো। বুঝতে পারলাম এতো ক্ষন আমি স্বপ্ন দেখতেছিলাম। আমি এতো ভয় পাই যে ভূতের সাথে স্বপ্নে বোঝা পড়া করা শুরু করেছি ভয় না পাওয়ার জন্য.।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



