somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''দুনিয়ার তিন বন্ধু ...''

২০ শে মার্চ, ২০০৬ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এহসান সাহেব সারা জীবন টাকার পিছনে সময় ব্যয় করেছেন । শহরে বাড়ি-গাড়ি আছে । ছেলে-মেেেয়কে বিদেশে রেখে পড়াশোনা করিয়েছেন । এখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসা করাচ্ছেন । ডাক্তাররা জানিয়েছেন তার সময় শেষ । যে কোন সময় মারা যেতে পারেন ।

.....................................................................................

তিনি মৃত্যুর যন্ত্রনায় কাতরাচ্ছেন ।

এহসান সাহেব: কে আছো! মৃত্যুর হাত থেকে বাঁচাও ! কোথায় আমার ধনসম্পদ, আমাকে রক্ষা কর!
সম্পদ: আমি আপনার সম্পদ । এতকাল আপনার সেবা করেছি, কিন্তু মৃত্যুর পর তো আপনার সাথে কবরে যেতে পারবো না !
এহসান সাহেব: কি বললি নাফরমান ! সারা জীবন পাপ-পুণ্যের বাছ-বিছার না করে তোকে অর্জন করেছি ! আর তুই আমার সাথে কবরে যাবি না !
সম্পদ: হুজুর ! নিমকহারাম বলেন আর যা ই বলেন ! আমাকে তো পরকালে যাওয়ার ব্যবস্থা করেন নি ! শুধু ইহকালের জন্যই জমিয়ে রেখেছেন !
এহসান সাহেব:এখন যদি পরকালে পাঠাই?
সম্পদ:এখন যেতে পারবো না, আজরাইল এসে গেছে ! তবে হ্যাঁ আমি কথা দিচ্ছি আপনার ছেলে-মেয়ে, বউ-জামাইয়ের সেবা করে যাব ।
এহসান সাহেব: আমার সাথে না যেয়ে ছেলে-মেয়ের সেবা করবি ! দূর হ সামনে থেকে !
এহসান সাহেব: আমার প্রাণ পিয় ছেলে, তুমি এসেছো ! আমাকে বাঁচাও ! আজরাইল এসে গেছে !
ছেলে: জন্মিলে মরিতে হইবে, ভবে কয়দিন কেবা রবে ! আপনি নিশ্চিন্তে মারা যান আব্বা !
এহসান সাহেব: কি বললে ! আমি নিশ্চিন্তে মারা যাব ! তোমাকে এত কষ্ট করে মানুষ করেছি ! গাড়ি-বাড়ি করে দিয়েছি ! আর তুমি কিছুই করবে না?
ছেলে: কিছুই যে করবো না তা তো বলিনি !
ইমাম ডেকে এনে জানাজা পড়াবো ! কান্নার জন্য লোক ভাড়া করবো ! মাঝে মাঝে কবরে গিয়ে ফুল দিয়ে এক মিনিট নিরবতা পালন করবো !
এহসান সাহেব: কি ! দোয়া না করে নিরবতা পালন করবে?
ছেলে: আমাকে তো আপনি দোয়া করতে শেখান নি আব্বা ! আপনি যা শিখিয়েছেন আমি তো তাই করবো ! আমি এখন যাই আব্বা ! গুডবাই...
এহসান সাহেব: হায় আল্লাহ !এখন আমি কি করবো !
এহসান সাহেব: আমার কন্যা জননী, আমি তোমাকে কষ্ট করে মানুষ করেছি, তুমি আমার জন্য কিছু করো ! আজরাইলের হাত থেকে আমাকে বাঁচাও !
মেয়ে: দুনিয়াতে কেঊ চিরদিন বেঁচে থাকে না আব্বাজান ! আপনি কোন চিন্তা করবেন না ! আপনার জামাই আমার জন্যে অপেক্ষা করছে ! আমি এখন যাই...
তবে কথা দিচ্ছি মরার পর চলি্লশা পালনের জন্য আপনার জামাইকে নিয়ে অবশ্যই আসবো ! বাই...



(শাহ আলম নূরের সিডি অবলম্বনে, ঈষ্যৎ পরিবতর্ীত)

>>>>>>চলবে...
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৬ সকাল ১০:০১
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×