আমি কবিতা লিখতে পারি না । কখনো তেমন চেষ্টাও করিনি । যখন খুব ইচ্ছে হয়েছে, মন খুব খারাপ হয়েছে তখন দু'একটা লাইনকে কবিতার রূপ দিতে চেষ্টা করেছি । জানি সেটা খুব একটা ভালো কিছু হয়নি । জীবনের প্রথম খুব আবেগ দিয়ে একটি কবিতাই লিখেছিলাম । সেটাই ছিল আমার জীবনের প্রথম কবিতা । কবিতাটির প্রতিটি শব্দ আমি গভীর ভাবে অনুভব করেছি । আর সেটাকে হৃদয়ে লালনও করি । কেন করি তা আমি জানি না । আমার এই কবিটাটা খুব প্রিয় । নিজের বলে নয়, এটা আমার একান্ত নিজস্ব ভাবনা বলেই প্রিয় । শুনেছি কবিতা বা যে কোন সৃষ্টি নাকি কবিদের সন্তানের মতই প্রিয় । এই কবিতাটিও আমার জন্য সেরকম কিছুই ...
আমি আধাঁরে দাড়াঁই
আকাশের তারা চাই
কৃষ্ণের চাঁদ দেখে
প্রতিদিন মরে যাই ।
আমি মতু্য র শব থেকে জাগি
জীবনের কলোরবে রাগি
তুমি মৃতু্যকে করে দাও নির্ঝর
আমাকে মেরে ফেল ঈশ্বর ।
আমার চোখ তুলে নিয়েছে সকাল
ঝলসে দিয়েছে সূর্যের কাল
আমি চাই সীমাহীন আধাঁরের সখ্যতা
এইখানে মৃতু্যর নিরবতা ।
আমি মরে গেছি বহুকাল
কবেই তো ছেড়েছি জীবনের জঞ্জাল
ঈশ্বর আমায় গড়েছে যেদিন
আমি মরে গেছি তার পরদিন ।।
[এই কবিতাটি আগেও একটি পোষ্টে ব্যবহার করেছিলাম । আজ আবার করলাম ...]
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৬ সকাল ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



