২৩ শে জুলাই, ২০১০ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বাসীদের জন্য রমজান মাস বছরের সবচেয়ে গুরুত্বপূর্ন মাস । এ মাসটিকে কাজে লাগানো আল্লাহর নৈকট্যলাভের সবচেয়ে সহজ উপায় । ছোটবেলা থেকে রমজান মাস নিয়ে অতিরিক্ত কিছু ব্যাপার দেখে এসেছি । কখনো ভাবিনি কিছু । আজ কিছু কথা বলতে ইচ্ছে হলো ।
আমি মূলত
সেহরী আর ইফতারের কথা বলবো । সেহরী আর ইফতার নিয়ে রমজান মাসে যে বৈচিত্রময় দক্ষযজ্ঞ চালানো হয়, সেটা না করলেই কি নয় ?
সাধারনত একদিনে তিনবেলা খায় মানুষ । সকাল - দুপুর - রাত । সকালের স্বাভাবিক খাবার হলো, রুটি-ভাজি কিম্বা খিচুরী । দুপুরে ভারী খাবার সাধ্য অনুযায়ী । রাতে মোটামুটি ।
সাধারণ সময়ের
সকালের খাবারটাকে রোজার সময়ে ইফতারীতে ট্রান্সফার করে দেয়া উচিত । অর্থাৎ ইফতারিতে
রুটি-ভাজি বা খিচুরী..সাথে বড়জোর শরবত জাতীয় কিছু থাকতে পারে । এসময়ে অল্প খেলে রাতে ভালোমত তৃপ্তি নিয়ে খাওয়া যাবে । দুপুরের খাবারটাকে রোজার সময়ের ইফতার পরবর্তী রাতের খাবারে পরিনত করা উচিত । আর রাতের খাবারকে সেহরীতে । জীবনটাকে এভাবে সহজ করে নিলে অসুবিধা কোথায় ?
পেয়াজু-বেগুনি-ছোলা-মুড়ি- আরো একশ রকমের তেলেভাজা খাদ্যদ্রব্য - একশ রকম ফল - একশ রকম জুশ.. এগুলো ছাড়া রোজার মাসটা পার করা কি খুব অসম্ভব ? রোজার মাসের খাবারদাবারের ব্যবস্থা নিয়ে অতিরিক্ত টেনশন না করেও এ মাসটা থেকে সবচেয়ে বেশি লাভ আদায় করে নেয়া কি যায়না ?
এই মাসটা তো আনন্দ উৎসব আর খাদ্যের বৈচিত্রময়তা আবিষ্কারের জন্য দেয়া হয়নি । সেজন্য মাস শেষে ঈদ রয়েছে !
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন