

আমি যেন পড়েছি কার প্রেমলীলার ফাঁদে
আজি জ্যোৎস্না রাতে ,মাধবী ফুটেছে
মৃদু সৌরভ দক্ষিণা বাতাসে
বাঁশি বাজায় কে ঐ দূরে ,গহিন বনে ?
আমার পরাণ ব্যাকুল হয় কোন সে কারণে ?
বাঁশি আর জ্যোৎস্না যেন একই বৃন্তে ফুটে
হৃদয়কুঠরে গোপনে সিঁধ কাটে,
জ্যোৎস্নার সম্মোহনী রূপের কাছে
ধরার সকল রুপ হয়ে যায় মিছে
যেন অজানা এক ঐশ্বরিক সুর
দ্যোতনা তার মাঝে!
যবে চাঁদখানি ফুটে ঐ নীলগগণে
নীলাঞ্জনার ঐ নীলগিরি ছুঁয়ে
কিংবা ঐ মায়াবী গাঁয়ের মাথার পরে
আমি পথ চলার পথ ভুলে যাই
থমকে দাঁড়াই ভাবি বিস্ময় নয়ন মেলে
একি পৃথিবী , নাকি কোন ইন্দ্রপুরী !
একি ধূলির ধরা ,নাকি স্বর্গের অপ্সরী !
একি জ্যোৎস্নার আলো,নাকি মায়াবী ফাঁদ পাতা !
নাকি সৃষ্টির রূপে ধরায় নামে সৃষ্টি কর্তা ?
স্বপ্ন ঘোরের পানসী চেপে বসি
মন আমার যায় রূপ-সাগরে ভাসি
বিধি , শৃঙ্খল বেড়ি পায়ে বেঁধে
আমায় তুমি পাঠালে সন্ন্যাসিনী রূপে !
ঐ জ্যোৎস্নার জালে কী দিয়েছ মেখে !
প্রেমবীণা উছলিয়া ওঠে মনের গহীন ভাঁজে !
(গত পূর্ণিমার রাতে ভাব খানা পেয়েছিলাম ,আজ সাইজ করে upload করলাম )

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



